প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৯ম পর্ব) – সালাম প্রদান
১৮ মে, ২০২৪
৪৮৫৫
০
সমাজে ভালোবাসা ও সম্প্রীতি ছড়িয়ে দেয়ার সহজতম পন্থা কী? এক কথায় সালামের প্রসার ঘটানো। নবীসি সা. বলেছেন:
-তোমরা মুমিন হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। পরস্পর ভালোবাসাবাসি ছাড়া মুমিন হতে পারবে না। আমি কি তোমাদেরকে বলবো, কী করলে তোমার পরস্পরকে ভালোবাসতে পারবে? সালামের প্রসার ঘটাও!
(মুসলিম। আবু হুরাইরা র.)।
–
সালাম দেয়ার জন্যে চিনতে হয় না। চেনা-অচেনা ‘এলোপাথারি’ মারতে হবে। দেদারসে। মুক্তহস্তে। সামনে কোনও কিছুকে পেলেই হলো। সালাম।
ইয়া রাসূলাল্লাহ! ইসলামে শ্রেষ্ঠ আমল কোনটা?
-আহার দান করা। চেনা-অচেনা সবাইকে সালাম দেয়া।
সালাম দেয়ার সময় শব্দ যত বাড়াবো, সওয়াবও বাড়তে থাকবে:
= আসসালামু আলাইকুম: দশ নেকি।
= আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ: বিশ নেকি।
= আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু: ত্রিশ নেকি।
ঘরে প্রবেশের সময় সালাম দিবো। কর্মক্ষেত্রে গিয়ে সালাম দিবো। বাসে উঠার সময় চালককে সালাম দিবো। রিকশায় উঠতে সালাম দিবো। ভাড়া চুকিয়ে দেয়ার পর সালাম দিবো। সিএনজিতে উঠতে-নামতে সালাম দিবো। দোকানে প্রবেশ করে সালাম দিবো। বের হয়ে আসার সময় সালাম দিবো। মোবাইল ধরে সালাম দিবো। রাখার আগে সালাম দিবো। ইনশাআল্লাহ।
–
আমাদের শি‘আর (স্লোগান)হলো: (إنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا): যদি তার অনুসরণ করো, হেদায়াত পেয়ে যাবে (নূর: ৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ঈমান-আমল সুরক্ষিত রাখতে হক্কানী উলামায়ে কেরামের সঙ্গে থাকুন, অন্যদের সঙ্গ ছাড়ুন
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... قال الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتّ...
মিলাদ-কিয়াম এর শরঈ বিধান
মিলাদ-কিয়াম এর শরয়ী বিধান ‘মিলাদ’ এর শাব্দিক অর্থ - জন্মকাল। ‘মিলাদ’ এর পারিভাষিক অর্থ- কয়েক জন বা ক...
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
দু'টি ধারা : কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ
হিদায়াতের মূল উৎস কুরআন সুন্নাহ'র শিক্ষা। এ শিক্ষা অর্জন করতে হবে শিক্ষকের মাধ্যমে। শিক্ষকের মাধ্যম...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন