প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৪৩তম পর্ব) – প্রভাতী যিকির
১ জুলাই, ২০২৪
৪৩৭৫
০
কথা কম কাজ বেশি। কাজ কম লাভ বেশি। আমল কম সওয়াব বেশি। সারাদিন মাথার ঘাম পায়ে পেলে একজন যা রুজি করে, আরেকজন মাথা খাটিয়ে একমিনিটেই তা রুজি করে ফেলে। দু’জনেরই রুজিই হালাল।
আমরা পেয়ারা নবীর তরীকা অনুযায়ী আমল করি, তাহলে আমরা অল্প মেহনতে অনেক সওয়াবের ভাগীদার হতে পারবো। আল্লাহ তা‘আলা আমাদেরকে আদেশ করেছেন:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا
ওহে মুমিনরা! তোমরা আল্লাহর বেশি বেশি যিকির করো (আহযাব: ৪১)
বেশি বেশি যিকির মানে কী? সারাক্ষণ বসে বসে যিকির করবো? উত্তরটা নাহয় নবীজি সা.-এর কাছ থেকেই শুনি। তিনি সুন্দর অথচ অতি সহজ একটা সমাধান দিয়ে গেছেন। সামান্য কয়েক মুহূর্ত সময় লাগবে আমলটা করতে, অথচ সারাদিনের মুজুরী পেয়ে যাবো!
উম্মুল মুমিনীন জুয়াইরিয়া রা.। এক সকালে নবীজি তার ঘর থেকে ফজর নামায পড়তে গেলেন। যাওয়ার সময় দেখে গেলেন, আম্মাজান জায়নামাযে আছেন। বেলা চড়ে যাওয়ার পর নবীজি ফিরে এসে দেখলেন, আম্মাজান তখনো জায়নামাযে!
-তুমি তখন থেকেই এ অবস্থায় আছো?
-জ্বি।
-এসো তোমাকে চারটা ‘বাক্য’ শিখিয়ে দেই, তিনবার পড়তে হবে। যদি বাক্যগুলোর সওয়াবকে সারাদিন ধরে মাপা যাবে!
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি (তাসবীহ পাঠ করছি) ও তার প্রশংসা করছি:
তার সমস্ত সৃষ্টির পরিমাণসম
তার সন্তুষ্টি লাভের পরিমাণসম
তার আরশের ওযনসম
তার সমস্ত বাক্য লেখা কালিসম (মুসলিম)
উচ্চারণ: সুবহা-নাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি, ওয়া রিদা নাফসিহি, ওয়া যিনাতা আরশিহি, ওয়া মিদা-দা কালিমা-তিহি
ইয়া আল্লাহ! কত্তো অল্প সময়ে এ-বাক্যগুলো তিনবার পড়ে ফেলতে পারি! প্রতিদিন প্রভাতী সমীরণের শীতল ছোঁয়ায়?
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
দু'টি ধারা : কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ
হিদায়াতের মূল উৎস কুরআন সুন্নাহ'র শিক্ষা। এ শিক্ষা অর্জন করতে হবে শিক্ষকের মাধ্যমে। শিক্ষকের মাধ্যম...
কাছরাতে যিকির
হযরত হাফেজ্জী হুজুর রাহ. আমার শায়খ। কেউ যখন তাঁর সামনে তারীফ করতেন তখন আস্তে করে মাথাটা নিচু করে ফে...
সুন্নাহ-সম্মত পোশাক (পর্ব তিন)
(আট) পোশাকের চারটি স্তর ফরজ পর্যায় : পোশাকের প্রথম স্তর ফরয। এতে কোন ব্যত্যয় ঘটলে কবীরা গুনাহ হবে।...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন