মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৪৮
লি'আন অধ্যায়
অধ্যায় : লি'আন

পরিচ্ছেদ: লি'আনের আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে স্বামী স্বীয় স্ত্রীকে অপবাদ দিয়ে চারজন সাক্ষী উপস্থিত করতে না পারলে তার ওপর শাস্তি প্রয়োগ করা হত না।
৪৮। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন হিলাল ইবন উমাইয়া (রা) তার স্ত্রীকে ব্যাভিচারের অপবাদ দেয়, তখন তাকে বলা হল, নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) তোমাকে আশিটি বেত্রাঘাত করবেন। তিনি বললেন, আল্লাহ আমাকে আশিটি বেত্রাঘাত করা অপেক্ষা অধিক ন্যায়পরায়ন। নিশ্চয় তিনি অবগত আছেন যে, আমি (স্বচক্ষে) তা দেখে নিশ্চিত হয়েছি এবং কথার শব্দ শুনেও নিশ্চিত হয়েছি। আল্লাহর শপথ! অবশ্যই তিনি আমাকে প্রহার করবেন না।
বর্ণনাকারী বলেন এরপর লি'আনের আয়াত অবতীর্ণ হয়।
(আবূ দাউদ, বায়হাকী। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللعان
كتاب اللعان

باب ما كان من إيجاب الحد على من قذف زوجته إن لم يأت بأربعة شهداء قبل نزول آيات اللعان
عن ابن عباس قال لما قذف هلال بن أمية امرأته قيل له والله ليجلدنك رسول الله صلى الله عليه وسلم ثمانين جلدة قال الله أعدل من ذلك أن يضربني ثمانين ضربة وقد علم أني قد رأيت حتى استيقنت وسمعت حتى استيقنت، لا والله لا يضربني أبدا قال فنزلت آية الملاعنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান