মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৭১
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : সন্তান বিছানার (অর্থাৎ যার সঙ্গে বৈধভাবে বিয়ে হয়েছে); ব্যভিচারির নয় এবং সন্তানকে (কারো সঙ্গে) সম্পৃক্ত করা ও স্বীয় বংশের দাবী করা প্রসঙ্গ।
৭১। 'আমর ইবন শু'আয়ব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন যে, যে সন্তানকে কথিত পিতার মৃত্যুর পর তার ওয়ারিসগণের দাবীতে সে পিতার সঙ্গে যুক্ত করা হয়েছে তার ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন যে, যদি সন্তান এমন দাসী থেকে জন্ম নয় যার সঙ্গে সহবাসকালে সহবাসকারী তার মালিক ছিল তবে ঐ পিতার সঙ্গে সন্তান যুক্ত হবে, যার সাথে সন্তানকে মিলানো হয়েছে। আর সংযুক্ত হওয়ার পূর্বে (কথিত) পিতার যে মীরাস বণ্টন করা হয়েছে তার অংশ সে পাবে না। তবে যা বণ্টিত হয়নি তাতে সে অংশ পাবে। যদি কথিত পিতা তার ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করে থাকে তবে তার সঙ্গে সন্তানকে যুক্ত করা যাবে না। আর যদি এমন দাসীর সন্তান হয় যার সে মালিক নয় অথবা কোন স্বাধীন মহিলার সঙ্গে ব্যভিচারের ফলে সন্তান জন্ম হয়, তবে তাকে ঐ ব্যক্তির সঙ্গে যুক্ত করা যাবে না এবং সে সন্তান ওয়ারিস হবে না। আর যদি তার পিতা তাকে সন্তান দাবী করে থাকে, তবে সে হবে তার মায়ের বংশের জারজ সন্তান, চাই সে মহিলা স্বাধীন হোক বা দাসী হোক।
(আবূ দাউদ, বায়হাকী। হাদীসটির সূত্রে বর্ণনাকারী 'মুহাম্মাদ ইবন রাশিদ মাকহুলী'-কে অনেকে দুর্বল বলেছেন। তবে ইমাম আহমাদ (র), ইয়াহইয়া ইবন মা'ঈন (র) ও নাসাঈ (র) নির্ভরযোগ্য বলেছেন। এ হিসেবে হাদীসটি হাসান।)
كتاب اللعان
باب أن الولد للفراش دون الزاني: وما جاء في إلحاق الولد ودعوى النسب
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قضى أن كل مستلحق يستلحق بعد أبيه الذي يدعى له ادعاه ورثته من بعده فقضى إن كان من أمة يملكها يوم أصابها فقد لحق بمن استلحقه وليس له فيما قسم قبله من الميراث شيء، وما أدرك من ميراث لم يقسم فله نصيبه ولا يلحق إذا كان أبوه الذي يدعى له أنكره وإن كان من أمة لا يملكها أو من حرة عاهر بها فإنه لا يلحق ولا يرث، وإن كان أبوه الذي يدعى له هو الذي ادعاه فهو ولد زنا لأهل أمه من كانوا حرة أو أمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান