মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৮১
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: জেনে শুনে নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা হিসেবে পরিচয় দেয়া এবং জেনে শুনে নিজ সন্তানকে অস্বীকার করার প্রতি কঠোরবাণী।
৮১। আবু রায়হানা (র) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সম্মান ও মর্যাদা পাওয়ার আশায় নয়জন কাফির পিতার সঙ্গে নিজের সম্বন্ধযুক্ত করবে, সে তাদের দশম (কাফির) ব্যক্তি হবে।
(আবূ ইয়া'লা। হাফিয (র) হাদীসটিকে সহীহ বলেছেন। হায়ছামী (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللعان
باب التغليظ فيمن ادعى غير أبيه وهو يعلم، وفيمن انتفى من ولده وهو يعلم
عن أبي ريحانه أن رسول الله صلى الله عليه وسلم قال من انتسب إلى تسعة آباء كفار يريد بهم عز وكرما فهو عاشرهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান