আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৫. নবীজী সাঃ থেকে বর্ণিত বিভিন্ন কিরাআতের বর্ণনা

হাদীস নং: ২৯৪৪
আন্তর্জাতিক নং: ২৯৪৪
নবীজী সাঃ থেকে বর্ণিত বিভিন্ন কিরাআতের বর্ণনা
কুরআন নাযিল হয়েছে সাত হরফে
২৯৪৩. আহমদ ইবনে মানী’ (রাহঃ) ...... উবাই কা’ব (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এর সঙ্গে জিবরাঈল (আলাইহিস সালাম)-এর সাক্ষাত হয়। তিনি তাঁকে বললেন, হে জিবরাঈল, আমি তো এক উম্মী-উম্মতের প্রতি প্রেরিত হয়েছি। এদের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধা, বালক-বালিকা এবং এমন অনেক ব্যক্তি যারা কখনও কোন কিতাব পাঠ করেনি। তিনি বললেনঃ হে মুহাম্মাদ, কুরআন সাত হরফে নাযিল হয়েছে।


এই বিষয়ে উমর, হুযাইফা ইবনুল ইয়ামান, আবু হুরায়রা, আবু আইয়ুব আনসারী-এর স্ত্রী উম্মু আইয়ুব, সামুরা, ইবনে আব্বাস, আবু জুহায়ম ইবন হারিছ ইবনে সিম্মা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ। উবাই ইবনে কা’ব (রাযিঃ) থেকে অন্যভাবেও বর্ণিত আছে।
أبواب القراءات عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ أُنْزِلَ الْقُرْآنُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ لَقِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جِبْرِيلَ فَقَالَ " يَا جِبْرِيلُ إِنِّي بُعِثْتُ إِلَى أُمَّةٍ أُمِّيِّينَ مِنْهُمُ الْعَجُوزُ وَالشَّيْخُ الْكَبِيرُ وَالْغُلاَمُ وَالْجَارِيَةُ وَالرَّجُلُ الَّذِي لَمْ يَقْرَأْ كِتَابًا قَطُّ " . قَالَ يَا مُحَمَّدُ إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ . وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَحُذَيْفَةَ بْنِ الْيَمَانِ وَأُمِّ أَيُّوبَ وَهِيَ امْرَأَةُ أَبِي أَيُّوبَ وَسَمُرَةَ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي جُهَيْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ وَعَمْرِو بْنِ الْعَاصِ وَأَبِي بَكْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান