মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৫২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৫২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার সাহাবীদের মধ্যে কেহ কাহারও কোন মন্দ কথা আমাকে পৌঁছাইবে না। কেননা, আমি ইহাই ভালবাসি যে, আমি তোমাদের কাছে এমন অবস্থায় উপস্থিত হই যে, তখন আমার অন্তর পরিষ্কার ও স্বচ্ছ থাকিবে। –আবু দাউদ
كتاب الآداب
وَعَنِ ابْنِ
مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُبَلِّغُنِي أَحَدٌ مِنْ أَصْحَابِي عَنْ أَحَدٍ شَيْئًا فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْكُمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:
১. কোন ব্যক্তি সম্পর্কে একবার কোন একটি খারাপ কথা কানে আসিলে পরে তাহার মধ্যে কোন গুণ জন্মিলেও প্রথম শুনা খারাপ ধারণাটির অবসান ঘটানো খুব একটা সহজ ব্যাপার হয় না। তাই তাহার দোষের কথা অন্য কাহাকেও না জানাইয়া সংশ্লিষ্ট ব্যক্তিকে গোপনে সংশোধনের পরামর্শ দেওয়াই বাঞ্চনীয়।
২. নবী করীম ﷺ তাঁর সকল সাথীকে ভালবাসতেন, তাদের কল্যাণ কামনা করতেন এবং কৌশলে তাদের দোষ-ত্রুটি সংশোধন করতেন। তিনি তাদের সম্পর্কে ভাল ধারণা পোষণ করতেন। প্রত্যেক মু'মিন ব্যক্তি সম্পর্কে উত্তম ধারণা পোষণ করা উচিত। কোন দুর্বল মুহূর্তে কোন বান্দা কোন দুর্বলতা প্রদর্শন করলে তা মানুষের কাছে বলে বেড়ান নেহায়েত অন্যায়। এতে কোন কল্যাণ নেই, বরং অকল্যাণ রয়েছে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে মু'মিন ব্যক্তির কর্তব্য হবে অপর ভাইয়ের দুর্বলতা সুকৌশলে সংশোধন করার চেষ্টা করা।
সামাজিক স্বার্থ বিঘ্নিত হওয়ার আশংকা থাকলে দায়িত্বশীল ব্যক্তির কাছে অধীনস্থ ব্যক্তির দুর্বলতা প্রকাশ করা নাজায়েয নয়। দায়িত্বশীল ব্যক্তির নিকট সংশ্লিষ্ট ব্যক্তিকে হেয় করার উদ্দেশ্যে কোন দুর্বলতা প্রকাশ করা অনুচিত।

২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)