শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫২০
আন্তর্জাতিক নং: ৫৫২২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৩. আমদানি মাল ধরা
৫৫২০-২২। নাসার ইবন মারযূক বলেন, আসাদ..... হযরত ইবন উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, কোন স্থানীয় ব্যক্তির মাল বিক্রি না করে।

আলী ইবন আব্দির রহমান বলেন, আলী ইবন জা’দ..... হযরত ইবন উমার (রাযিঃ)
হতে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ (সা.) হতে অনুরূপ বর্ণনা* করেন।

রাওহ ইবনুল ফারজ বলেন,... হযরত ইবন উমার হতে বর্ণতি। তিনি নবী (সা.) হতে অনুরূপ বর্ণনা করেন, তবে তিনি অতিরিক্ত আরো বর্ণনা করেন, “সে যেন তার জন্য ক্রয় না করে।”*
كتاب البيوع و الصرف
5520 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ مُسْلِمٍ الْخَيَّاطِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ»

5521 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أَخْبَرَنَا صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ.

5522 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: ثنا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَزَادَ وَلَا يَشْتَرِي لَهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

* হাদীসটি ইমাম বায়হাকী বর্ণনা করেছেন।
** ইমাম বাযযারও তার মুসনাদ গ্রান্থে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৫২০ | মুসলিম বাংলা