প্রশ্নঃ ১০১৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সপ্নে সাপকে পেচিয়ে থাকতে দেখলে কি হয়। একটু চেষ্টা করবেন উওরটা তারাতারি দেওয়ার।
১৪ নভেম্বর, ২০২১
বন্দর
২১৭ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য যিনি স্বপ্ন দেখেছেন তার অবস্থান, স্বপ্ন দেখার সময়-ক্ষণ, স্বপ্নের পুরো বর্ননা দেওয়া উচিত।
ফজরের পর সকালে এ ধরনের স্বপ্ন দেখলে তা নিরর্থক। এই নিয়ে পেরেশানির কোনো কারণ নেই।
ভোররাতে এই স্বপ্ন দেখে থাকলে যিনি দেখলেন তাকে সাপ পেঁচিয়ে আছে, শত্রুদের ঘেরের মধ্যে পড়ে আছেন। বেশী বেশী তওবাহ ইস্তেগফার এর মাধ্যমে আল্লাহ তায়ালার দিকে রুজু হওয়া উচিত। এবং…
যাবতীয় মানুষ ও জিন শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য আমল:
পাঁচ ওয়াক্ত নামাযের পর
দুরুদ শরীফ তিনবার
সুরাতুল ফাতিহা তিনবার
আয়াতুল কুরসী তিনবার
সূরা ইখলাস তিনবার
সূরা ফালাক্ব তিনবার
সূরা না-স তিনবার
দুরুদ শরীফ তিনবার পড়ে দুই হাতের তালুতে ফু দিয়ে প্রথমে চেহারা, মাথা, শরীরের সামনের অংশ, এরপর যথাসম্ভব পুরো শরীর মাসাহ করে দিবেন।
রাতে ঘুমানোর সময় এই আমলটি আরেকবার করবেন।
কোনো ওয়াক্তে আমল করতে ভুলে গেলে স্মরণ আসা মাত্রই আমল করে নেবেন।
ফজর ও মাগরিবের সলাতের পর তিনবার তিনবার পড়বেন:
بِسمِ الله الّذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم.
বিসমিল্লাহিল্লাযী লা-ইয়াদুররু মা'আসমিহী শাইউন ফিল আরদি ওয়া লা-ফিস সামা- ওয়া হুয়াস সামীউল 'আলীম।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন