শাড়ী পরে নামাজে
প্রশ্নঃ ১০৩৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মেয়েদের শাড়ী পরে নামাজ পড়া যাবে কি?
১৩ সেপ্টেম্বর, ২০২৪
West Bengal ৭৪৩৩৯৫
৭৩ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামায পরিশুদ্ধ করে পড়ার জন্য এমন পোশাক বাছাই করা জরুরী, যার দ্বারা নামাযে সতরের অন্তর্ভূক্ত অঙ্গগুলো যেন ঢেকে থাকে। যেমন মহিলাদের জন্য নামাযের মধ্যকার সতর হলো, পুরো শরীর। তবে পূর্ণ চেহারা (চুলের গোড়া থেকে থুতনীর নিচ ও এক কানের লতী থেকে আরেক কানের লতী পর্যন্ত) কব্জি থেকে উভয় হাতের তালু ও উল্টাপিঠ এবং উভয় পা এর টাখনু থেকে পায়ের পাতা ও উল্টাপিঠ সতরের অন্তর্ভূক্ত নয়। (যেহেতু সাধারণতঃ শুধু শাড়ী পরিধানের মাধ্যমে পূর্ণ সতর ঢাকা সম্ভব হয় না) তাই যদি শাড়ীর সাথে এমন কোন কাপড় পরিহিত অবস্থায় নামায আদায় করে, যার দ্বারা সতরের অঙ্গসমূহ সম্পূর্ণরূপে ঢেকে থাকে। তাহলে শাড়ী পরে নামায পড়লেও নামায আদায় হয়ে যাবে। আর এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন যে, শাড়ী পরার মাধ্যমে যেহেতু যমিন থেকে পর্দা করা যায় না, সেহেতু তা পরিধান করে নামায পরলে নামায আদায় হবে না। বরং পর্দার হুকুম তো আরোপিত হয়েছে মানুষকে কেন্দ্র করে। যমিনকে উদ্দেশ্য করে নয়!
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন