মসজিদে মান্নতের বিধান
প্রশ্নঃ ১১৩৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো মসজিদে মানত করে দান করতে চাইলে, সেই মসজিদেই দান করতে হবে? নাকি অন্য কোন মসজিদে দান করা যাবে না?
৩০ জুলাই, ২০২৫
পাবনা
২৮৬ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদের নামে কোন কিছুর মান্নত হয় না। কারণ, মান্নতের টাকা সেসব খাতে ব্যয় করতে হয়, যেসব খাতে জাকাতের অর্থ ব্যয় করা যায়। কিন্তু মসজিদে যেহেতু জাকাতের টাকা ব্যয় করা যায় না। তাই মসজিদের নামে মান্নত সহিহ হয় না। এতদ্বসত্ত্বেও যদি কেউ মসজিদে মান্নত করে তাহলে তা পূরণ করাও জরুরী নয়।
তারপরও যদি কেউ আদায় করে তাহলে সেই মাল নফল দান হিসেবে গণ্য হবে এবং সেসব জিনিস বা টাকা মসজিদের কাজে ব্যয় করা যাবে।
এমনকি তা দিয়ে ইমাম মুয়াজ্জিনের বেতনও দেওয়া যায়। কিন্তু তারা যদি ধনী হয় তাবে সরাসরি তাদের দেওয়া যাবে না।
(#রদ্দুল মুহতার ৩:৩৭৫ #দারুল উলূম ১২:১২৯ #ফাতাওয়ায়ে রাহমানিয়া ২:২৯৮)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা, মোহাম্মাদপুর, ঢাকা।
বাইতুল কুরআন মাদারাসা, মোহাম্মাদপুর, ঢাকা।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন