প্রশ্নঃ ১১৪৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার শ্বশুর একটি বেসরকারি কলেজের শিক্ষক ছিলেন । উনার প্রচুর সম্পদ।এই সম্পদ উনি হালাল উপায়ে অর্জন করেছেন। কিন্তু উনি উনার সম্পদ থেকে ন্যুনতম অংশও উনার ছেলেমেয়েদের জন্য ব্যয় করেন না।এমনকি উনার ভাই বোনের হকও আদায় করেন না।উনাকে বোঝানো হলে বোঝেনও না।এখন আমার প্রশ্ন হচ্ছে উনার সম্পদ ভোগ করা কি আমাদের জন্য হালাল হবে যেহেতু উনি উনার আত্মীয়ের হক আদায় করেন না????
২০ ডিসেম্বর, ২০২১
ভালুকা
১৫ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত সম্পত্তি একান্তই তার ব্যক্তিগত সম্পত্তি। তার অনুমতি ছাড়া অন্যদের জন্য তা ব্যবহার করা জায়েজ হবে না। তাছাড়া ছেলেরা যদি প্রাপ্তবয়স্ক হয় এবং মেয়েরা বিবাহিত হয় তাহলে তাদের জন্য ব্যয় করাও তার জন্য অবশ্যক নয়।
আর ভাইবোনদের হক বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন তাও স্পষ্ট নয়। কেননা তার জীবদ্দশায় তার সম্পদে ভাইবোনদের কোনো হক নাই। মৃত্যুর পর তার আসাবার ভিত্তিতে কিছু সম্পদের মালিক হতে পারে। তবে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া বিপদাপদের তাদের পাশে দাঁড়ানো এটা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। কেউ যদি সেই দয়িত্ব পুরণ না করেন তাহলে তিনি বড় ভুল করেছেন।
এজন্য অন্যদের করনীয় হলো, যথাসম্ভব পরোপকারের বিষয়টি তাকে বুঝানো। কিন্তু তিনি যদি না বুঝেন এই অজুহাতে অন্যদের জন্য তার বিনা অনুমতিতে ব্যবহার করা জায়েজ নাই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন