তায়াম্মুমের করে জানাজা আদায়
প্রশ্নঃ ১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয়েকদিন আগে আমাদের এলাকার চেয়ারম্যান মৃত্যুবরণ করেন। একটি হাইস্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। দূরাগত অনেক লোক যারা অযু করে আসেনি। অযুর অপেক্ষায় হাইস্কুলের টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে ছিল। জামাত শুরু হওয়ার পূর্বমুহূর্তে দেখলাম, তাদের অনেকেই তায়াম্মুম করে দ্রত কাতারে দাঁড়িয়ে গেল।
জানার বিষয় হল, তাদের তায়াম্মুম করা কি ঠিক হয়েছে? পানি থাকতে তায়াম্মুম করলে কি নামায হয়?
২০ আগস্ট, ২০২৪
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে তাদের জন্য তায়াম্মুম করে জানাযায় শরীক হওয়া ঠিক হয়েছে। কারণ, অযু করতে গেলে যদি জানাযার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তায়াম্মুম করে জামাতে শরীক হওয়া জায়েয আছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন-
إذَا خِفْتَ أَنْ تَفُوتَكَ الْجنَازَةُ وَأَنْتَ عَلَى غَيْرِ وُضُوءٍ فَتَيَمّمْ وَصَلِّ.
তোমার যদি অযু না থাকে এবং অযু করতে গেলে জানাযা ছুটে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তায়াম্মুম করে জানাযা নামায পড়ে নিবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৫৮৭)
কিতাবুল আছার, ইমাম আবু ইউসুফ, বর্ণনা ৩৯৫; খিযানাতুল আকমাল ১/৪০; ফাতাওয়া খানিয়া ১/৪২; আলবাহরুর রায়েক ১/১৫৭; ফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়া ১/৬৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৩১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মাসিক আলকাউসার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১