চক্ষুলজ্জায় মোহর মাফ করে দেওয়া!
প্রশ্নঃ ১২০৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন: (ক)স্বামী যদি তার স্ত্রীর মহর অনাদায়ে মৃত্যুবরণ করে তাহলে স্ত্রী তার মহর কিভাবে এবং কোথায় থেকে আদায় করবে?
(খ) বর্তমান সমাজে দেখা যায় স্বামী মৃত্যুর পর কয়েকজন মুরব্বি এসে স্ত্রীর কাছে মহরের টাকা মাফ চেয়ে নেয় তখন বেচারি লজ্জিত হয়ে বা সমাজের সমালোচনা থেকে বাচার জন্য মাফ করে দেয় এমন পদ্ধতি শরিয়ত কতটুকু সাপোর্ট করে?আর যদি স্ত্রী মারা যায় কিন্তু স্বামী মহর আদায় করেনি তখন মহরের মাফ করে দেওয়ার জন্য মহিলার বাবার বাড়ীর আত্নীয়দের থেকে ক্ষমা চাওয়া হয় এমন পদ্ধতিতে শরিয়তের হুকুম কি?
৩০ জানুয়ারি, ২০২৫
জামালগঞ্জ
৮৪ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
1: পুরুষের জন্য অন্যান্য ঋণের মতো স্ত্রীর মোহরানাও একটা ঋণ ! সুতরাং স্বামী যদি স্ত্রীর মোহরানার হক আদায় না করেই মৃত্যুবরণ করেন, তাহলে স্বামীর পরিত্যক্ত সম্পত্তি তার ওয়ারিশদের মধ্যে বন্টন করার পূর্বেই অন্যান্য ঋণের মতো স্ত্রীর মোহরানা হকও আদায় করে দিতে হবে! স্ত্রীর মোহরানা আদায়ের পূর্বে স্বামীর পরিত্যক্ত সম্পত্তি বন্টন করা যাবে না!
2: স্বামী যদি স্ত্রীর মোহরানা হক আদায় না করে মৃত্যুবরণ করে তাহলে সমাজের লোকজন এসে স্ত্রীর কাছে মোহরানার হক মাফ চেয়ে নেয় বা স্ত্রীর আত্মীয়স্বজনের কাছে মাফ চেয়ে নেন ! এই প্রথাটি সম্পূর্ণ একটি কুপ্রথা, এভাবে স্ত্রীকে লজ্জায় ফেলে বা স্ত্রীর আত্মীয়-স্বজনদেরকে লজ্জায় ফেলে কেউ যদি মোহরানার হক মাফ করিয়ে নেয় তাহলে তা জায়েয হবে না, এই প্রথাটি সম্পূর্ণ নাজায়েজ যা অবশ্যই বর্জনীয়!
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন