পুরুষের জন্য হাতে-পায়ে-নখে মেহেদি ব্যবহার
প্রশ্নঃ ১২১৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ছেলেদের হাতের নখে কি গাছ মেহেন্দি লাগানো যাবে??
নখের কোনো সমস্যা থাকলে।
২৯ ডিসেম্বর, ২০২১
West Bengal ৭২১২০১
৫৫ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পুরুষ সাজসজ্জার উদ্দেশে হাতে-পায়ে-নখে মেহেদি ব্যবহার করতে পারবে না। কারণ মেহেদি এক ধরনের রং। আর শরিয়ত অনুযায়ী পুরুষের জন্য রং ব্যবহার করা নিষিদ্ধ। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, পুরুষের সুগন্ধি এমন হবে, যার ঘ্রাণ প্রকাশ পায় এবং রং গোপন থাকে। আর নারীর সুগন্ধি এমন হবে, যার রং প্রকাশ পায় কিন্তু ঘ্রাণ গোপন থাকে। (সুনানে তিরমিজি, হাদিস : ২৭৮৭)
হাদিসের ভাষ্য অনুযায়ী, পুরুষ সাজসজ্জার জন্য রং ব্যবহার করতে পারবে না। আরো একাধিক হাদিসে অঙ্গসজ্জার জন্য পুরুষকে রং ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তবে পুরুষ চুল ও দাঁড়িতে মেহেদি ব্যবহার করতে পারবে। একইভাবে চিকিৎসার প্রয়োজনে পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে—সেটা যে অঙ্গেই হোক না কেন। (সুনানে তিরমিজি, হাদিস : ২৩৪১; রদ্দুল মুহতার : ৬/৪২২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন