জানাযার নামাজের পর মৃত ব্যক্তিকে দেখানো
প্রশ্নঃ ১২৩৪৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানাযার নামাজের পর মাইয়াত কে দেখা যাবে কিনা ?
২১ অক্টোবর, ২০২৫
চৌদ্দগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, জানাজার নামাজের পর সাধারণভাবে মৃত ব্যক্তির মুখ খোলা বা দেখানো নিষিদ্ধ। কারণ, এতে অকারণে দাফনে বিলম্ব ঘটে, এবং যদি মৃতের চেহারায় কোনো পরিবর্তন দেখা দেয়, তাহলে তা একজন মুসলমানের সম্মানহানী ও মর্যাদাহানীর কারণ হয় — যা কোনোভাবেই উচিত নয়।
এছাড়া, সালফে সালেহীনদের যুগ থেকেও এমন কাজের কোনো প্রমাণ পাওয়া যায় না।
তবে যদি এমন হয় যে, কোনো ঘনিষ্ঠ আত্মীয় ঠিক তখন এসে পৌঁছান এবং তাকে দেখানোর কারণে দাফনে বিলম্ব না হয়, তাহলে তার জন্য চেহারা দেখানোর অনুমতি আছে।
অতএব, শুধু মুখ দেখানোর উদ্দেশ্যে জানাজার পর দাফনে বিলম্ব করা মাকরূহ (অপছন্দনীয়) এবং সুন্নতের পরিপন্থী।
তাছাড়া, মৃত্যুর পর পরকালের কিছু নিদর্শন মৃত ব্যক্তির চেহারায় প্রকাশ পেতে পারে, তাই জানাজার পর মৃত ব্যক্তির মুখ খোলা বা দেখানো উপযুক্ত নয়।
عن أبي ہریرة رضي اللّٰہ عنہ عن النبي صلی اللّٰہ علیہ وسلم قال: أسرعوا بالجنازة فإن تک صالحة فخیر تقدمونہا إلیہ، وإن تک سوی ذٰلک فشر تضعونہ عن رقابکم۔
(صحیح البخاري ۱/۱۷۶رقم: ۱۳۱۵، صحیح مسلم ۹۴۴، إعلاء السنن ۸/۲۴۵)
عن أنس بن مالک رضي اللّٰہ عنہ قال: قبض إبراہیم بن النبي صلي اللّٰہ علیہ وسلم، قال لہم النبي صلی اللّٰہ علیہ وسلم: لا تدرجوہ في أکفانہ حتی أنظر إلیہ۔
(سنن ابن ماجة / باب النظر إلی المیت ۱۰۶)
ویسرع في جہازہ لما رواہ أبوداوٴد عنہ صلی اللّٰہ علیہ وسلم لما عاد طلحة بن البراء وانصرف قال: ما أری طلحة إلا قد حدث فیہ الموت، فإذا مات، فأذنوني حتی أصلي علیہ عجلوا بہ، فإنہ لاینبغي لجیفة مسلم أن تحبس بین ظہراني أہلہ۔
(شامي ۳/۸۳زکریا)
سألت یوسف بن محمد عمن یرفع الستر عن وجہ المیت لیراہ؟ قال: لا بأس بہٰ۔
(الفتاویٰ التاتارخانیة ۳/۷۸رقم: ۳۷۵۸زکریا)
ویبادر إلی تجہیزہ ولا یوٴخر، فإن مات فجاء ة ترک حتی یتیقن بموتہ۔
(الفتاویٰ الہندیة ۱/۱۵۷)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১