কাজা না ওয়াক্তিয়া? কোন নামাজ আগে আদায় করতে হবে?
প্রশ্নঃ ১২৫৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে কোন ওয়াক্তের কাযা নামায তার পরবর্তী ওয়াক্তের নামায আদায়ের পর আদায় করলে কি আদায় হবে? অনুগ্রহ করে উত্তর জানাবেন।
৭ নভেম্বর, ২০২৩
ঢাকা
১৮৫ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাজ আল্লাহর হক। ইচ্ছাকৃত নামাহ কাজা করা মারাত্মক পাপের কাজ। তার পরও কাজা হলে সাথে সাথে পড়ে নেবেন। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া কুফরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ‘ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করবে না। কেননা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তা পরিত্যাগ করে তার ওপর থেকে আল্লাহতায়ালার দায়িত্ব ওঠে যায়।
# কোন ব্যক্তির যিম্মায় যদি ৬ ওয়াক্ত নামাযের কম কাযা হয়, তাহলে ওই ব্যক্তিকে ফিকহের পরিভাষায় “সাহেবে তারতীব” তথা এরকম ব্যক্তি বলা হয়, যার উপর সিরিয়াল ঠিক রাখা আবশ্যক হয়। অর্থাৎ আগে কাযা নামাজ আদায় করতে হবে তারপর ওয়াক্তিয়া আদায় করবে। এবং কাজার ক্ষেত্রেও ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সেই হিসেবে কাযা নামায আদায় করার আগেই যদি পরবর্তী নামাযের সময় হয়ে যায় তাহলে প্রথমে কাযা আদায় করা আবশ্যক। তারপর ওয়াক্তিয়া নামায আদায় করবে।
আর যদি ৬ ওয়াক্ত থেকে বেশি নামায কাযা হয়ে থাকে। তাহলে তারতীব বা সিরিয়াল রক্ষা করা জরুরী নয়। সুতরাং সে কাযা আদায় না করেই নতুন আসা ওয়াক্তি নামায পড়তে পারবে। ব্যতিক্রম করলে ওয়াজিব তরকের গুনাহ হবে।
فى رد المحتار-الترتيب بين الفروض الخمسة والوتر أداء وقضاء لازم ) يفوت الجواز بفوته للخبر المشهور من نام عن صلاة……. ( إلا ) استثناء من اللزوم فلا يلزم الترتيب …… ( أو فاتت ست اعتقادية ) لدخولها في حد التكرار المقتضي للحرج ( بخروج وقت السادسة ) على الأصح ولو متفرقة)رد المحتار-كتاب الصلاة، باب شروط الصلاة، -2/523-527
ফাতওয়ায়ে আলমগীরী-১/১২১
বাদায়েউস সানায়ে’-১/৫৬০-৫৬৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন