প্রশ্নঃ ১২৫৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহজ্জুদের সলাত বড়িতে না মসজিদে আদায় করতে হয় মাসজিদদের দুরোত্ব ৪০০মিটার মধ্যে দূরত্ব গামি জাতীয় সড়ক
৯ জানুয়ারি, ২০২২
West Bengal ৭৩৩১৩০
১৯ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তাহাজ্জুতের নামায নিজ গৃহে আদায় করাই উত্তম , তবে চাইলে মসজিদেও পড়া যায়।
নামাজের জামাআতের ব্যাপারে যেমন রয়েছে জোর তাগিদ। আবার নফল ও সুন্নাত নামাজ নিজ ঘরে আদায়েরও রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তিতে নফল নামাজ আদায়ের বিকল্প নেই। হাদিসে এসেছে-
হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন মসজিদে (ফরজ) নামাজ সম্পন্ন করে তখন তার উচিত সে যেন তার নামাজের কিছু অংশ (সুন্নাত নামাজ) নিজের বাড়ির জন্য রাখে। কারণ বাড়িতে আদায় করা কিছু নামাজের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ নিহিত রেখেছেন।’ (মুসলিম)
হজরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে মানবমণ্ডলী! তোমরা নিজ ঘরে নামাজ আদায় কর। যেহেতু ফরজ নামাজ ছাড়া মানুষের শ্রেষ্ঠতম নামাজ হলো নিজ ঘরে আদায় করা নামাজ।’ (নাসাঈ, ইবনে খুজাইমা, তারগীব)
নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্ধার সেতুবন্ধের অন্যতম মাধ্যম। ফরজ নামাজ ছাড়া অন্যান্য সুন্নাত ও নফল নামাজ নিজ ঘরে লোকচক্ষুর অন্তরালে পড়াই উত্তম। এ কারণেই হাদিসে পাকে সুন্নাত ও নফল নামাজ নিজ ঘরে আদায়ের ব্যাপারে তাগিদ প্রদান করেছেন।
হাদিসের বিখ্যাত গ্রন্থ বাইহাকি ও সহিহ তারগিবে নিজ ঘরে লোকচক্ষুর অন্তরালে নফল ও সুন্নাত নামাজ আদায়ের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘লোকচক্ষুর সম্মুখে (নফল) নামাজ পড়া অপেক্ষা মানুষের নিজ ঘরে নামাজ আদায়ের ফজিলত ঠিক ঐরূপ; যেরূপ নফল নামাজ অপেক্ষা ফরজ নামাজের ফজিলত বহুগুণ বেশি।’
আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ নামাজের আগের এবং পরের সব সুন্নাত ও নফল নামাজ নিজ ঘরে পড়ার তাওফিক দান করুন। ফরজ নামাজ মসজিদে জামাআতের মাধ্যমে আদায় করার তাওফিক দান করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন