বেরলভী ইমামের পিছনে নামাজ
প্রশ্নঃ ১৩০৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এলাকা বেরেলবীদের ঘাঁটি, আমার বাসার পাশের মসজিদে বেরেলবী ইমাম!
তো, আমি চেষ্টা করি বাসা থেকে দূরের মসজিদে গিয়ে জামাত পড়ার!
যেহেতু আমি স্থায়ী বাসিন্দা উক্ত এলাকার, ইমাম সাবও আমার পরিচিত!
তাই আমি মসজিদে না গেলে তারা সন্দেহ করে ওহাবী হয়ে গেলাম কিনা (তাদের মতে)। ইমাম সাব বাসায় বললে আব্বু ঝামেলা করে! বংশের মানুষও খারাপ চোখে দেখে!
তাই আমি মাঝে মাঝে তাদের মসজিদে গেলে ইমামের সাথে উঠ-বস করি, রুকু সিজদা করি নামাজের নিয়্যাত না করে! তাদের দেখাই যে আমি তাদের ইমামের পিছনে নামায পড়ি, তার মানে আমি ওহাবী হইনি (তাদের মতে),
তারপর একা একা নামাজ পড়ে ফেলি!
এতে কি আমার গুনাহ হবে?
১১ আগস্ট, ২০২৪
ঢাকা
১৬০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বেরলবী ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমী। কাজেই আপনি ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না। এমনকি নামাজের সাদৃশ্যও গ্রহন করবেন না। বরং আপনি দূরের মসজিদে গিয়ে অথবা সম্ভব না হলে একাকী ঘরে নামাজ পড়বেন। নামাজ পড়া ছাড়া অন্যান্য বিষয়ে তাদের সাথে উত্তম আচরণ প্রদর্শন করবেন। এই কারণে তারা যদি আপনাকে ওয়াহাবি বলেও তাতেও কোনো অসুবিধা নাই। কিছুদিন বলে তারপর দেখবনে এমনিতেই চুপ হয়ে যাবে। তবে আপনি বসে না থেকে তাদের ওপর দাওয়াতি মেহনত শুরু করুন। দাওয়াত ও তাবলিগের সাথীদের সাথে আলোচনা করে ধীরে ধীরে আপনাদের মসজিদে জামাত নেওয়ার ফিকির করুন। কেননা হকের আলো না জ্বেলে বাতিল দূর করা যাবে না। বরং এভাবে চলতে থাকলে বিরক্ত হয়ে একসময় আপনি নিজেই তাদের ভ্রান্ত আকিদার দিকে ঝুকে পড়বেন। আল্লাহ তায়ালা আপনাকে উত্তম তাওফিক দান করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন