চুল দাড়িতে কালো মেহেদী লাগানো
প্রশ্নঃ ১৩১১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোঃ আব্দুল মালেক তার বয়স 45 তার বউ তাকে দাড়িতে কালো মেন্দি লাগানো জন্য বলছে , সাথে সাথে সে একটি অফিসে চাকরি করে দাড়ি সাদা হলে চাকরিতে সমস্যা হবে, এখন জানার বিষয় হল, কালো মেন্দি লাগাতে পারবে কি?
৩ জুন, ২০২৫
মাওনা ইউনিয়ন
৩৭১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান অনুযায়ী চুল-দাড়িতে খেজাব ব্যবহার করা মুস্তাহাব। তবে তা অবশ্যই লাল, হলুদ বা এজাতীয় কোনো রঙের হতে হবে। এধরণের খেজাব ব্যবহার করা নারী পুরুষ উভয়ের জন্যই জায়েজ। তবে কালো খেজাব ব্যবহার করা জায়েজ নাই।
হাদীস শরীফে এসেছে
عَنْ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ أَنَّهُ قَالَ قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ
হজরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, শেষ জামানায় এমন কিছু লোকের প্রকাশ ঘটবে যারা কবুতরের ছাতির মতো মত কালো কলপ ব্যবহার করবে। তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। না। (নাসায়ী ৫০৭৪ মিশকাত ১৪৫২, গায়াতুল মারাম ১০৭।)
عَنْ جَابِرٍ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ
হজরত জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আবু কুহাফাকে আনা হলে তাঁর মাথা সাগামা (সাদা রঙের ফল বা ফুল বিশেষ)-এর মত সাদা ছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রঙকে কোন কিছু দিয়ে পরিবর্তণ করে দাও তবে কালো রং দিয়ে নয়। (নাসায়ী ৫০৭৫ সহীহ। ইবন মাজাহ ৩৬২৪, মুখতাসার মুসলিম ১৩৪৭, সহীহাহ ৪৯৬)
সাধারণত মানুষ নিজের বয়স এবং আল্লাহ প্রদত্ত্ব বার্ধক্য গোপন করতেই কলপ বা খেজাব ব্যবহার করে থাকে। শরিয়তে যা মিথ্যা, প্রতারণা এবং আল্লাহর কৃত ফায়সালাকে মেনে না নেয়ার নামান্তর।
উপরোক্ত হাদিসদ্বয়ে বিষটির ব্যাপারে নিষেধ করা হয়েছে। কাজেই কোনো মানুষের জন্য কালো মেহেদী, কালো খেজাব বা কলপ ব্যবহার করা জায়েজ নাই। তবে লাল বা অন্য কোনো কালারের হলে ব্যবহার করা জায়েজ আছে।
এছাড়া অসুস্থতা বা কোনো ওষুধের পার্শক্রিয়ায় অথবা অন্য কোনো কারণে যদি অপরিণত বয়সেই যে কিশোর বা নবযুবকের চুল-দাড়ি সাদা হয়ে গেছে তার জন্য কালো খেজাব ব্যবহারের অবকাশের ব্যাপারে কতেক আলেম মত দিয়েছেন। কেননা প্রকৃতপক্ষে সে বৃদ্ধ নয় এবং বার্ধক্যও গোপন করছে না। তবে বির্তক এড়াতে এ থেকেও বিরত থাকা উচিত।
(আল্লাহই ভালো জানেন)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন