প্রশ্নঃ ১৩১৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হুজুর আশা করি ভালো আছেন।
আমি যখন নাবালক ছিলাম যখন আমার বয়স ছিল সাড়ে ১১ বছর তখন তুচ্ছ একটি বিষয়ে বলতে গেলে বিনা কারণেই আমার চেয়েও ছোট ৭ বা ৮ বছরের একটি ছেলে ও একটি মেয়েকে সিরিয়াস ভাবে মেরেছিলাম। ছেলেটাকে এমন ভাবে মেরেছিলাম যে ও ২ দিন অসুস্থ হয়ে বিছানা থেকে উঠতে পারেনি। এরকম আরো অনেক ছোট বাচ্চাদের মেরেছিলাম আমার ঐ বয়সে, একজনকে মেরে ঠোঁট দিয়ে রক্ত বের করে ফেলেছিলাম। কিন্তু আজ বড্ড মায়া হয় এবং অনুতপ্ত লাগে। ওদের কাছে মাফ চাওয়ারও সুযোগ নেই এখন। এখন আমি কি করতে পারি? আমি কি ওদের পক্ষ থেকে আল্লাহর নামে সদকাহ করে দিতে পারি? আর কি করতে পারি একটু কষ্ট করে জানালে উপকার হয়? আমার জন্য দোয়া করবেন।
৩১ জানুয়ারি, ২০২২
ঢাকা
১৭ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি তারা আপনার পরিচিত কেউ হয়ে থাকে অথবা অপরিচিত হলেও খোঁজ করলে তাদের সন্ধান পাওয়া যাবে তাহলে তাদের খুঁজে মাফ চেয়ে নিবেন। আর যদি তাদের কোনো সন্ধান পাওয়া না যায় তাহলে আপনি প্রথমত আল্লাহ তায়ালার কাছে নিজের ওই অন্যায়ের কারণে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করুন এবং তাদের জন্য দোয়া করুন।
দ্বিতীয়ত আপনার ওই সময়ের প্রহারের কারণে তারা নিশ্চয়ই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে যা তারা আপনার বা আপনার অভিভাবকের কাছে প্রাপ্য ছিল। কিন্তু যেহেতু তা আপনি তাদের কাছে ফিরিয়ে দিতে পারছেন না তাই সাধ্যমতো তাদের পক্ষ হয়ে সদকা করুন।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন