পাগড়ি পোশাকের সুন্নত
প্রশ্নঃ ১৩৩৫৫৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম' হযরত; আমার প্রশ্ন হলো "নামাজের সময় পাগড়ি পড়ে, অন্ন সময় পড়ে না, তু কিছুদিন আগে এক বিখ্যাত আলেম বলেছেন যে 'শুধু নামাজের সময় পাগড়ি পড়া, বিদ'আত, এখন প্রশ্ন হলো শুধু নামাজের জন্য অবশ্যক করে নেওয়া অন্য সময় না পড়া তাকি বিদআত হবে?
১৮ জানুয়ারি, ২০২৬
চকরিয়া
২১০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পাগড়ি পরা পোশাকের সুন্নত। অসংখ্য বিশুদ্ধ হাদিস দ্বারা তা প্রমাণিত। ‘সে সময় রাসুলুল্লাহ (স.) ও সাহাবিগণের মাঝে পাগড়ি পরিধানের ব্যাপক প্রচলন ছিল। তবে তাঁরা কখনো কখনো শুধু টুপিও পরতেন। আর খুব কম সময়ই তারা খালি মাথায় থাকতেন। পাগড়ি ছিল তাঁদের সৌন্দর্য ও মর্যাদার পোশাকসমূহের অন্যতম। তাঁরা কেবল সালাতের জন্য পাগড়ি ব্যবহার করতেন না। বরং পোশাকের অংশ হিসেবে সবসময়ই পাগড়ি পরিধান করতেন এবং ওই অবস্থাতেই সালাত আদায় করতেন।’ (সহিহ শামায়েলে তিরমিজি, নবী (স.)-এর পাগড়ি অধ্যায়: ৮৬) তবে, পাগড়ি বেঁধে নামাজ পড়লে ৭০ রাকাতের সওয়াব পাওয়া যায়—এ ধরণের বর্ণনাটি সহিহ নয়। বরং এটি একটি ভিত্তিহীন বর্ণনা। ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) বলেছেন, এটি একটি মিথ্যা ও বাতিল কথা। (শরহু জামে তিরমিজি, ইবনে রজব: ২/৮৩১) ইমাম সাখাবি (রহ.) পাগড়ি বেঁধে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কিত যে তিনটি বর্ণনা প্রমাণিত নয় বলে উল্লেখ করেছেন তন্মধ্যে এ বর্ণনাটিও রয়েছে। (আলমাকাসিদুল হাসানাহ: ৩৪৬)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন