নবী সা. কি মদীনায় থেকে সবকিছুই দেখতে পান?
প্রশ্নঃ ১৩৪৪৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো কিয়ামে বলে যে (নবী মদীনায় হইতে সবকিছুই পারেন দেখিতে) এমনটা কি বলা যাবে এটা শিরক হবে? বিস্তারিত
২৬ জানুয়ারি, ২০২৬
মুরাদনগর
১৮৬ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত কথাটি একটি শিরকি কথা। যার এটা বলছেন তারা মূলত আল্লাহ তায়ালার সিফাতী নাম আলীমুল গাইব এবং বাছীর সিফাতের সাথে নবী সা. কে শরীক করছে।
কেননা নাজির অর্থ দেখা বা অবলোকন করা। সবকিছু দেখা।
একজন মুমিনের বিশ্বাস হলো, এ ধরণের বৈশিষ্ট্য একমাত্র আল্লাহর মাঝেই রয়েছে। তিনি ছাড়া অন্য কারও মধ্যে এ ধরণের বৈশিষ্ট্য নেই; সে মানুষ হোক বা ফেরেশতা হোক।
এ ব্যাপারে কুরআন হাদিসে স্পষ্ট বক্তব্য এসেছে। আল্লাহ তাআলা বলেন,
{نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَذَا الْقُرْآنَ وَإِنْ كُنْتَ مِنْ قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ } [يوسف: 3]
অর্থাৎ, আমি আপনাকে এ কুরআনে সর্বোত্তম ঘটনা বর্ণনা করছি, এবং এ বিষয়টি আপনি আগে থেকে জানতেন না। রাসূল সা. যদি সর্বাবস্থায় সবকিছু অবলোকন করতেন। তাহলে এ ঘটনা না জানা থাকার কথা না। অথচ আল্লাহ তাআলা বলেতেছেন, রাসূল সা. এ ঘটনা আগে থেকে জানতেন না।
এছাড়াও কুরআনের একাধিক জায়গায় ও অনেক হাদিসে এ ব্যাপারে দলিল প্রমাণ বর্ণিত আছে।
কাজেই নবী সা. এর মুহাব্বতের শ্লোগান দিয়ে যেই বৈশিষ্ট আল্লাহ তায়ালার একক সেটাকে নবী সা. এর জন্য দাঁড় করানো জায়েজ হবে না।
আল্লাহ তাআলা আমাদের এ ধরণের শিরকি আকিদা থেকে বেচে থাকার তাওফিক দান করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন