প্রশ্নঃ ১৩৫৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
রাত বারোটার পর এশারের নামাজ পড়ার কি হুকুম?
৯ ফেব্রুয়ারি, ২০২২
ফুলতলা
৩১৫ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাগরিবের সময় শেষ হলেই ইশার ওয়াক্ত শুরু হয় এবং সুবহি সাদিকের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে। তবে মধ্য রাতের আগেই এই নামাজ আদায় করা উত্তম।
কিছু মানুষের ধারণা, এশার নামাযের মাকরূহ ওয়াক্ত শুরু হয় রাত ১২টার পর থেকে। এ ধারণাটি ঠিক নয়। কারণ, এশার নামাযের মাকরূহ ওয়াক্ত শুরু হয় মধ্যরাতের পর থেকে। আর মধ্যরাত শুরু হয় সূর্যাস্ত ও সুবহে সাদিকের মাঝামাঝি সময় থেকে। আমাদের দেশে মওসুম ভেদে মধ্যরাত শুরু হয় কখনো এগারটা থেকে কখনো সাড়ে এগারটা থেকে বা তার দু-দশ মিনিট আগে পরে। যেমন, কোনো মওসুমে যদি সূর্যাস্তের সময় হয় ৫ : ১৪ মি: এবং পরের দিন সুবহে সাদিকের সময় হয় ৪ : ৪৯ মি: সে হিসেবে মধ্যরাত শুরু হবে ১১ : ০২ মি: থেকে। তেমনি কোনো মওসুমে যদি সূর্যাস্তের সময় হয় ৬ : ০২ মি: এবং সুবহে সাদিকের সময় হয় ৫ : ০৫ মি: সে হিসেবে মধ্যরাত শুরু হবে ১১ : ৩৪ মি: থেকে। সুতরাং রাত ১২টা থেকে মধ্যরাত শুরু হয়- এ ধারণা ঠিক নয়। বরং কোনো মৌসুমে ১১টা বা তার পর থেকে শুরু হয় আবার কোনো মৌসুমে ১১ : ৩০ মি: বা তার দু-দশ মিনিট আগে পরে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন