প্রশ্নঃ ১৩৬২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম
প্রসাবের করার পর পবিত্র হওয়ার জন্য টিস্যু ব্যবহারের সময় বারবার লিঙ্গটাকে টেনে প্রসাব বের করে পবিত্র হওয়ার ক্ষেত্রে কি নিষিদ্ধতা আছে? মুলত সন্দেহ যাতে না থাকে যে প্রাসাবের ফোটা পরতে পারে সেই জন্য লিঙ্গ
টানা যাবে কিনা
৩ ফেব্রুয়ারি, ২০২২
ঢাকা
১০৯ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পেশাব পায়খানা থেকে ১০০% পবিত্র না হলে অজু ও নামাজ একটাও সহীহ হবে না। অতএব, মূল লক্ষ্য পেশাব থেকে পবিত্র থাকা। যার শারীরিক সুস্থতা ও সক্ষমতা অটুট আছে, তার জন্য পানি ব্যবহার কিংবা ঢিলা ব্যবহার যথেষ্ট। উভয়টি ব্যবহার করা অধিক পছন্দনীয়। তবে, পুরুষের একটি সময় এমন আসে যখন পেশাব শেষ করে পানি ব্যবহার করে উঠে যাওয়ার পরও এক দু’ফোটা পেশাব পুনরায় বের হয়। যা অজু আগে হলে কাপড় নাপাক হয়, অজুর পর হলে অজু ভেঙ্গে যায়, নামাজের ভেতর হলে নামাজ নষ্ট হয়ে যায়। এ সমস্যা যার তার পক্ষে পেশাবের পর সামান্য হাঁটাচলা করে, কাশি দিয়ে, প্রয়োজনে উঠবস করে শেষ পেশাবটুকুও বের করা জরুরী হয়ে পড়ে। ঢিলা বা টিস্যু থাকলে ফোটাগুলো শুষে নেয়। পেশাব আর হবে না এমত প্রত্যয় জন্মালে পানি ব্যবহার করা উত্তম। এ সমস্যাটুকু যার আছে (সব পুরুষেরই জীবনের নানা সময়ে এমন হয়েই থাকে) তার জন্য এসব কৌশলে পবিত্র হওয়া জরুরী। যার সমস্যা নেই, তার জন্য এতকিছুর প্রয়োজন নেই। অবশ্য মানুষের সামনে, দৃষ্টিকটু হাঁটাচলা, কাশি ইত্যাদি নিষিদ্ধ। যা অশ্লীল পর্যায়ে চলে যায় এবং ইসলামের সুন্দর ফিচারকে কলুষিত করে। আপনার প্রশ্ন ঠিকই আছে। কিন্তু প্রশ্ন এখানে পবিত্রতার। প্রয়োজন হলে অফিসে বা আরও গুরুত্বপূর্ণ স্থানেও যেভাবেই পারেন, পেশাব থেকে পবিত্র হবেন। তবে, খেয়াল রাখবেন, এসব কাজ যেন ফ্রেশ হওয়ার মতই আড়ালস্থানে শালীন উপায়ে হয়। ব্যক্তিগত এ কাজটি অবিবেচক, নির্লজ্জ ও দৃষ্টিকটু উপায়ে করা না হয়। মনে রাখতে হবে, হাদিসের বাণী ‘পবিত্রতা ঈমানের অঙ্গ’ যেমন আমলযোগ্য। ‘লজ্জা শরম ঈমানের অঙ্গ’ এ বাণীটিও কম প্রণিধানযোগ্য নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন