দাঁত থেকে রক্ত বের হয়ে গলায় গেলে রোজা
প্রশ্নঃ ১৪২৪০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়ে পেটে চলে গেছে আমার রোজা ভেঙে যাবে? আমার অজানা অবস্থায়। আর আমি অতিতে হেদায়েত পাওয়ার আগে অনেক রোজা রাখি নাই বা ভেঙে পেলছি। এখন শুধু তাওবা করলে কি মাপ হবে?
১ মার্চ, ২০২৬
মীরসরাই
১৬৯ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দাঁত বা মাড়ি থেকে রক্ত বের হয়ে গলার নিচে চলে গেলে রোজা ভাঙবে কি না- তা নির্ভর করে রক্ত ও থুতুর অনুপাতের ওপর। এ ক্ষেত্রে দুটি অবস্থা বিবেচ্য-
১. থুতুর পরিমাণ বেশি হলে: যদি রক্ত অল্প হয় এবং থুতুর তুলনায় কম থাকে, তাহলে সেই মিশ্রণ গলার নিচে চলে গেলেও রোজা ভাঙবে না।
২. রক্তের পরিমাণ সমান বা বেশি হলে: যদি রক্ত থুতুর সমান কিংবা তার চেয়ে বেশি হয় এবং তা গলার নিচে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। সে ক্ষেত্রে পরবর্তীতে ওই রোজা ‘কাজা’ আদায় করতে হবে।
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. বলেন,
إِنَّمَا الْفِطْرُ مِمَّا دَخَلَ ، وَلَيْسَ مِمَّا خَرَجَ
রোজা প্রবেশ করা দ্বারা ভাঙ্গে; বের হওয়া দ্বারা নয়। (মুসান্নাফ ইবন আবী শায়বা ২/৩০৮)
ফতোয়ায়ে শামিতে উল্লেখ রয়েছে- ‘দাঁত থেকে অল্প রক্ত বের হয়ে যদি গলার ভেতর চলে যায়, তবে রোজা ভাঙবে না। কিন্তু যদি রক্তের পরিমাণ থুতুর সমান বা বেশি হয়, তবে রোজা ভেঙে যাবে।’ (খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৬৮)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন