রোযা অবস্থায় কুলির পানি গিলে ফেললে কী হবে?
প্রশ্নঃ ১৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গত রমযানে একদিন অযু করছিলাম। কুলি করার সময় হঠাৎ গলার ভেতরে পানি চলে যায়। অনিচ্ছাকৃত এমনটি ঘটেছে বিধায় সারাদিন রোযা অবস্থাতেই ছিলাম। আমার উক্ত রোযা কি শুদ্ধ হয়েছে? যদি শুদ্ধ না হয়ে থাকে তাহলে এখন আমার জন্য করণীয় কী?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রোযার কথা স্মরণ থাকা অবস্থায় অসাবধানতাবশত গলায় পানি প্রবেশ করলেও রোযা ভেঙ্গে যায়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার রোযা নষ্ট হয়ে গেছে। এখন রোযাটি কাযা করতে হবে; কাফফারা আদায় করা লাগবে না। ইবরাহীম নাখাঈ রাহ. বলেন-
إِذَا تَمَضْمَضَ الصّائِمُ وَدَخَلَ حَلْقَهُ مِنْ ذَلِكَ الْمَاءِ وَهُوَ ذَاكِرٌ صَوْمَهُ أَتَمّ صَوْمَهُ وَعَلَيْهِ يَوْمٌ مَكَانَهُ، وَإِنْ دَخَلَ الْمَاءُ حَلْقَهُ وَهُوَ نَاسٍ لِصَوْمِهِ أَتَمّ صَوْمَهُ وَلَيْسَ عَلَيْهِ قَضَاؤُهُ.
রোযাদার ব্যক্তি রোযার কথা স্মরণ থাকা অবস্থায় কুলি করার সময় যদি গলায় পানি চলে যায় তাহলে সে তার রোযাটি পূর্ণ করবে (অর্থাৎ ইফতার পর্যন্ত কোনো কিছু খাবে না) এবং এর জন্য তাকে একটি রোযা কাযা করতে হবে। আর যদি পানি প্রবেশের সময় তার রোযার কথা স্মরণই না থাকে অর্থাৎ ভুলে পান করে ফেলে তাহলে সে তার রোযাটি পূর্ণ করবে। আর এ ক্ষেত্রে তাকে কোনো কাযা করতে হবে না। (কিতাবুল আছার, ইমাম আবু ইউসুফ, হাদীস ৮২৩)
-কিতাবুল আছল ২/১৫০; বাদায়েউস সানায়ে ২/২৩৮; ফাতাওয়া খানিয়া ১/২০৯; আলহাবিল কুদসী ১/৩১৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২০২; রদ্দুল মুহতার ২/৪০১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান