প্রশ্নঃ ১৫৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একদিন মিরপুর এক মসজিদে মাগরিবের নামায পড়েছি। ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা লাহাব এবং দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়েছেন। আমি শুনেছি, এভাবে মাঝে একটি সূরা বাদ দিয়ে পড়া মাকরূহ। তাই জানার বিষয় হল, বাস্তবেই কি আমার ঐ দিনের নামায মাকরূহ হয়েছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফরয নামাযে প্রথম রাকাতে এক সূরা পড়ে ইচ্ছাকৃত মাঝে একটি ছোট সূরা রেখে দিয়ে দ্বিতীয় রাকাতে পরবর্তী সূরা পড়া অনুত্তম। আর অনিচ্ছাকৃত হলে অনুত্তম হবে না। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে অনিচ্ছাকৃত এমনটি হলে অনুত্তম হয়নি। আর ইচ্ছাকৃত হলে অনুত্তম হলেও নামায আদায় হয়ে গেছে।
উল্লেখ্য যে, এ হুকুম কেবল ফরযের ক্ষেত্রে প্রযোজ্য। নফল নামাযে এমন হলে কোনো অসুবিধা নেই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান