শর্তযুক্ত তালাক থেকে বাঁচতে কৌশল অবলম্বন
প্রশ্নঃ ১৬০২৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বামী স্ত্রীকে তাদের ছেলের সাথে ফোনে কথা বলতে দেখে উত্তেজিত হয়ে যায় আর বলে সে ( স্ত্রী) যদি এই মোবাইল ধরে তাহলে বাদ।তাই স্ত্রী মোবাইল না ধরে কথা বলে আর তার মেয়ে কল দেয় ও রিসিভ করে।জানার বিষয় হলো স্বামীর ঐ কথার দ্বারা কি তালাক পরবে? স্ত্রীর এই কৌশলে কি তালাক থেকে বেচে যাবে? রেফারেন্সসহ জানাবেন।
৭ জুলাই, ২০২৬
টঙ্গী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি স্বামী বলেন, "সে (স্ত্রী) যদি এই মোবাইল ধরে তাহলে বাদ", তাহলে এর হুকুম স্বামীর নিয়তের ওপর নির্ভর করবে।
যদি স্ত্রী নিজ হাতে একবারও মোবাইল স্পর্শ করে বা ধরে, আর স্বামীর এ কথার দ্বারা তালাকের নিয়ত থাকে, তাহলে এক তালাকে বায়েন সংঘটিত হবে। সে ক্ষেত্রে, যদি এর আগে আরও দুই তালাক না দিয়ে থাকে, তবে উভয়ের সম্মতিতে নতুন মোহর ও নতুন আকদের মাধ্যমে পুনর্বিবাহ করে আবার সংসার করতে পারবে।
কিন্তু যদি স্ত্রী নিজে মোবাইল না ধরে, বরং তাদের মেয়ে ফোন রিসিভ করে এবং স্ত্রী ফোন স্পর্শ না করেই কথা বলে, তাহলে স্বামীর শর্ত পূরণ হয়নি। তাই এ অবস্থায় তালাক হবে না।
অতএব, হ্যাঁ—এই কৌশল অবলম্বন করলে তালাক হবে না, কারণ শর্ত ছিল স্ত্রী মোবাইল ধরবে; আর সে মোবাইল ধরেনি।
الھندیة: (الفصل الثالث في تعلیق الطلاق، 420/1، ط: دار الفکر)
و وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لامرأته: إن دخلت الدار فأنت طالق۔
(بدائع الصنائع: کتاب الطلاق، فصل فی حکم الطلاق البائن، 187/3، ط: دار الكتب العلمية)
"فالحكم الأصلي لما دون الثلاث من الواحدة البائنة، والثنتين البائنتين هو نقصان عدد الطلاق، وزوال الملك أيضا حتى لا يحل له وطؤها إلا بنكاح جديد ولا يصح ظهاره، وإيلاؤه ولا يجري اللعان بينهما ولا يجري التوارث ولا يحرم حرمة غليظة حتى يجوز له نكاحها من غير أن تتزوج بزوج آخر؛ لأن ما دون الثلاثة - وإن كان بائنا - فإنه يوجب زوال الملك لا زوال حل المحلية."
(رد المحتار، 3\743، المكتبة الشاملة)
(الْأَيْمَانُ مَبْنِيَّةٌ عَلَى الْأَلْفَاظِ لَا عَلَى الْأَغْرَاضِ فَلَوْ) اغْتَاظَ عَلَى غَيْرِهِ وَ (حَلَفَ أَنْ لَا يَشْتَرِيَ لَهُ شَيْئًا بِفَلْسٍ فَاشْتَرَى لَهُ بِدِرْهَمٍ) أَوْ أَكْثَرَ (شَيْئًا لَمْ يَحْنَثْ
(الأشباه والنظائر: ج 1، ص 186، رقم- 420)
الأيمان مبنية على الألفاظ لا على الأغراض ، فلو اغتاظ من إنسان فحلف أنه لا يشتري له شيئا بفلس فاشترى له شيئا بمائة درهم لم يحنث
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী তাওহীদুল ইসলাম
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১