চাকরির সময় বা কর্মস্থল পরিবর্তন ঠেকাতে ঘুষ দেওয়ার হুকুম
প্রশ্নঃ ১৬১৪৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো প্রকার ঘুষ ছাড়াই কারো চাকরি হলো, কিন্তু যেকোনো মূহুর্তে বা হঠাৎ করে তার চাকরির সময় বা স্থান পরিবর্তন করে ফেলতে পারে, এমতাবস্থায় ঘুষ না চাইলে ও যদি ঘুষ দিয়ে চাকরি করা হয় তাহলে ঐ চাকরির বিধান কি?
১৬ জুলাই, ২০২৬
Makkah ২৪২২২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি চাকরির চুক্তি বা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী কর্মীর ডিউটির সময় বা কর্মস্থল পরিবর্তন করার অধিকার রাখে, তাহলে শুধু নিজের পছন্দের সময় বা কর্মস্থল বহাল রাখার জন্য ঘুষ দেওয়া জায়েয হবে না। কারণ এতে কর্তৃপক্ষের বৈধ সিদ্ধান্তকে প্রভাব বিস্তার করার জন্য অন্যায় অর্থ দেওয়া হচ্ছে।
রাসূলুল্লাহ (ﷺ) ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন।
হাদীসে এসেছে:
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ
অর্থ: আবদুল্লাহ ইবনে আমর (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঘুষদাতা ও ঘুষগ্রহীতার ওপর লানত করেছেন।
[সুনানে আবু দাউদ, হাদীস নং: ৩৫৮০]
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/17889
তবে কোনো ব্যক্তি যদি নিজের বৈধ অধিকার আদায়ের জন্য ঘুষ দিতে বাধ্য হন এবং ঘুষ না দিলে অন্যায়ভাবে তাঁর অধিকার নষ্ট করা হয়, আর বৈধ কোনো উপায়ে সেই অধিকার আদায়ের সুযোগও না থাকে, তাহলে এ ক্ষেত্রে ঘুষদাতার গুনাহ না হওয়ার অবকাশ রয়েছে। তবে ঘুষ গ্রহণকারী ব্যক্তি যথারীতি গুনাহগার থাকবে।
ফাতাওয়া শামীতে উল্লেখ রয়েছে:
«دَفْعُ الْمَالِ لِلسُّلْطَانِ الْجَائِرِ لِدَفْعِ الظُّلْمِ عَنْ نَفْسِهِ وَمَالِهِ وَلِاسْتِخْرَاجِ حَقٍّ لَهُ لَيْسَ بِرِشْوَةٍ يَعْنِي فِي حَقِّ الدَّافِعِ»
অর্থ: জালিম শাসক বা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিজের ওপর বা নিজের সম্পদের ওপর হওয়া জুলুম প্রতিহত করার জন্য অথবা নিজের প্রাপ্য অধিকার আদায়ের জন্য অর্থ প্রদান করা দাতার ক্ষেত্রে ঘুষ হিসেবে গণ্য নয়।
[রদ্দুল মুহতার (ফাতাওয়া শামী) ৬/৪২৩]
সারকথা:
স্বাভাবিক পরিস্থিতিতে: যদি কর্মীর বর্তমান সময় বা কর্মস্থল বহাল রাখা তার কোনো চুক্তিগত বা আইনগত অধিকার না হয়, বরং কর্তৃপক্ষের নিয়মতান্ত্রিক সিদ্ধান্তের বিষয় হয়, তাহলে শুধু তা নিজের পক্ষে বহাল রাখার জন্য অর্থ বা ঘুষ দেওয়া জায়েয হবে না।
জুলুম ও অন্যায়ের ক্ষেত্রে: আর যদি কর্মীর নির্দিষ্ট সময় বা কর্মস্থলে কাজ করার চুক্তিগত বা আইনগত অধিকার থাকে, কিন্তু কোনো কর্মকর্তা অন্যায়ভাবে টাকা ছাড়া সেই অধিকার দিতে না চান এবং বৈধ কোনো উপায়ে অধিকার আদায়ের সুযোগও না থাকে, তাহলে অধিকার আদায়ের জন্য বাধ্য হয়ে দেওয়া অর্থের ক্ষেত্রে দাতার ওপর ঘুষের গুনাহ হবে না। তবে গ্রহণকারী ব্যক্তি পুরোপুরি গুনাহগার হবে।
উপাজর্নের বিধান: চাকরিটি নিজেই বৈধ হলে এবং কর্মী যথাযথভাবে দায়িত্ব পালন করলে, এ ধরনের অর্থ প্রদানের কারণে তার চাকরি বা বৈধ কাজের বিনিময়ে প্রাপ্ত বেতনকে হারাম বলা হবে না।
তবে অন্যায়ভাবে সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ঘুষ দিয়ে থাকলে এর জন্য খাঁটি তওবা করা জরুরি।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১