Vape বা ই সিগারেট খাওয়া কি জায়েজ?
প্রশ্নঃ ১৬২৮৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বর্তমান সময়ে বিড়ির বদলে মানুষ vape নামে একটি মেশিন মুখ দিয়ে টানে। যেটা থেকে ধোঁয়া বের হয়। আমার জানার বিষয় হলএটা গ্রহণ করা জায়েজ কিনা এবং এটা ক্রয় বিক্রয় জায়েজ কিনা। জাযাকুমুল্লাহ।
২৭ জুলাই, ২০২৬
৫৫VQ+২৭C
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আপনি যেই Vape সম্পর্কে জানতে চেয়েছেন সেটা মূলত ই-সিগারেট। সাধারন সিগারেটের যেই বিধান এগুলোর বিধানও তাই। বরং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সাধারণ সিগারেটের তুলনায় Vape বা ই সিগারেট দশগুণ বেশি ক্ষতিকর। দেশের বিভিন্ন পত্রিকা এবং গবেষণামূলক পোর্টালগুলোতে এবিষয়ে ইতিমধ্যে অনেক প্রবন্ধ নিবন্ধ ছাপা হয়েছে। আপনি অনুসন্ধান করে সেগুলোর স্বাস্থ্যঝুকি সম্পর্কে জেনে নিতে পারেন।
তবে শরঈ দৃষ্টিকোণ থেকে যেমনিভাবে সাধারণ বিড়ি সিগারেট পান করা মাকরুহ, তেমনিভাবে ই–সিগারেট বা Vape পান করাও মাকরুহ।
وَاَنۡفِقُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَلَا تُلۡقُوۡا بِاَیۡدِیۡکُمۡ اِلَی التَّہۡلُکَۃِ ۚۖۛ وَاَحۡسِنُوۡا ۚۛ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ
আর ব্যয় কর আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন। (আল বাকারা - ১৯৫)
حَدَّثَنَا عَبْدُ رَبِّهِ بْنُ خَالِدٍ النُّمَيْرِيُّ أَبُو الْمُغَلِّسِ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ الْوَلِيدِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى أَنْ " لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ " .
উবাদাহ ইবনুস সাবিত (রাঃ) থেকে বর্ণিতঃ: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) নির্দেশ দিয়েছেন যে, "ক্ষতি করাও যাবে না, ক্ষতির মোকাবেলায়ও ক্ষতি করা যাবে না। (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৩৪০)
اِنَّ الۡمُبَذِّرِیۡنَ کَانُوۡۤا اِخۡوَانَ الشَّیٰطِیۡنِ ؕ وَکَانَ الشَّیۡطٰنُ لِرَبِّہٖ کَفُوۡرًا
নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। (বনী-ইসরাঈল - ২৭)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১