কনের বাড়ীর দাওয়াত প্রসঙ্গ
প্রশ্নঃ ১৬৩২৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মেয়ের বিয়েতে এলাকাবাসী এবং ছেলের পক্ষ যে লোকজন আসবে তাদের জন্য খাবারের আয়োজন করা এটা কতটুকু জায়েজ? আর ছেলের বিয়েতে বরযাত্রী যেতে পারবে কিনা যদি পারে তাহলে কতজন যেতে পারবে এবং সাথে মহিলা যেতে পারবে কিনা? আমার বিয়েতে বরযাত্রী মহিলারাও যেতে চাচ্ছে। এখন করনীয় কী?
৩০ জুলাই, ২০২৬
Agarpur
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিবাহের ক্ষেত্রে ছেলের জন্য সাধ্যানুযায়ী অলিমা করা সুন্নত।
বাংলাভাষায় যাকে বৌভাত বলে। হাদিস শরিফের অসংখ্য বর্ণনায় তার ফাজায়েল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আমাদের দেশে কণের বাড়িতে যে ভোজের আয়োজন করা হয়, তা শরিয়তসম্মত নয়। যা বহন করা অনেক নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য কষ্টসাধ্য। অন্যভাবে বলতে গেলে, মেয়ের বিয়ের দিনে মেয়ের পিতার ওপর দিয়ে একটা ছোটখাটো কেয়ামত বয়ে যায়। অথচ বিয়েতে কনের পক্ষের কোনোরূপ খরচ করার কথা নয়। এরপরও যেটা করা হয়, সেটা সৌজন্যমূলক আপ্যায়নমাত্র। (বুখারি, হাদিস নম্বর-৬০১৮)।
অথচ বর্তমান যুগে অলিমার এই সুন্নত বর্জনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা বাঞ্ছনীয় নয়। বিশেষত কনেপক্ষের ওপর আপ্যায়নের যে চাপ সৃষ্টি করা হয়, তা সম্পূর্ণ হারাম। শরীয়তের সাথে এর কোনো সম্পর্ক নাই।
হাদিস শরীফে এসেছে
لا يحل مال امرئ مسلم إلا بطيب نفس منه.
কোনো ব্যক্তির সন্তুষ্টি ছাড়া তার সম্পদ গ্রহন করা হারাম।
সর্বোপরি শর্ত আরোপ করে বরযাত্রীর নামে বরের সঙ্গে অধিকসংখ্যক লোক নিয়ে যাওয়া এবং কনের বাড়িতে মেহমান হয়ে কনের পিতার ওপর বোঝা সৃষ্টি করা আজকের সমাজের একটি জঘন্য কুপ্রথা, যা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা আবশ্যক। (মুসনাদে আহমাদ: ২০৭২২, বুখারি: ২৬৯৭)।
কনেপক্ষের অনিচ্ছাকৃত বা চাপের মুখে বাধ্যতামূলক আপ্যায়ন ও মেহমানদারি সম্পূর্ণ নাজায়েজ। এতে অংশগ্রহণ করাও হারাম ও পাপ কাজ। কারও ওপর জোর প্রয়োগ করে কোনো খাবার গ্রহণ করা জুলুমের শামিল। (বাদায়েউস সানায়ে, কিতাবুন নিকাহ; দুররুল মুখতার, রদ্দুল মুহতার)।
তবে কনের পিতা যদি স্বেচ্ছায় আপ্যায়নের ইচ্ছা পোষণ করেন এবং সেখানে তার নিজস্ব আত্মীয়স্বজনদের দাওয়াত করেন, বর পক্ষকেও অমন্ত্রন করেন তখন তার আমন্ত্রনের ধরন এবং পরিমাণ অনুপাতে মেহমান নিয়ে যাওয়া বরপক্ষের জন্য জায়েজ হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১