মাথাহীন ছবির ব্যবহার প্রসঙ্গ
প্রশ্নঃ ১৬৩৪৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখনকার যুগে গ্রাফিক্স এবং তথ্যপ্রযুক্তির উন্নতি হওয়ায় ইন্টারনেটে অনেক ডিজিটাল চিত্রকর্ম পাওয়া যাচ্ছে। এদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশতে মানুষের অবয়ব থাকলেও চোখ এবং মুখের অন্যান্য অঙ্গের স্পষ্ট গঠন নেই।এসকল ছবির ব্যবহার কি হালাল নাকি হারাম?
৫ আগস্ট, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
বহুসংখ্যক হাদীসের আলোকে প্রাণীর স্থিরচিত্র, (ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু যেমন কাগজ, কাপড়, দেয়াল ইত্যাদিতে অঙ্কিত ছবি) হারাম এবং নাজায়েয। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
أَشَدَّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِين يُضَاهُونَ بِخَلْقِ اللهِ
“কিয়ামতের দিন সে সব মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হবে, যারা আল্লাহর সৃষ্টির (প্রাণীর) অনুরূপ তৈরি করবে।” (বুখারী, হাদিস নং: ৫৯৫৪)।
তবে বিশেষ প্রয়োজনে যেমন আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদির প্রয়োজনে জরুরত পূরণের ঐ গণ্ডির মধ্যে ছবি অঙ্কন করা, তোলা ও সংরক্ষণ করা নাজায়েয নয়।
আপনি যেই ছবির বিষয়ে জানতে চেয়েছেন তার ব্যাপারে মৌলিক কথা হলো, শরীয়তের দৃষ্টিতে ছবি হতে হলে মাথা প্রদর্শিত হতে হবে। মাথা প্রদর্শিত নয় এমন স্থিরচিত্র ছবির অন্তর্ভূক্ত হবে না। যেমন: হাদিস শরীফে বর্ণিত হয়েছে-
مُر برأسِ التِّمْثَالِ يَقْطَعُ فَيَصِيْرُ عَلي هَيئَةِ الشَّجَرَةِ
"এতএব, আপনি ঘরের মধ্যে যে ছবিগুলো আছে, তাদের মাথা কেটে ফেলতে বলুন, যাতে তা গাছের ন্যায় অবশিষ্ট থাকে। "https://muslimbangla.com/hadith/18458
ইবনে কুদামা রহ. বলেন,
فإن قَطَعَ رأسَ الصورة ذهبت الكراهة
“যদি মাথা কেটে নেয়া হয় তাহলে আর ছবি থাকলো না।" [আল মুগনি ৮/১১১]
সুতরাং মানুষ বা অন্য কোনো প্রাণির মাথা ও চেহারাবিহীন ছবি নিষিদ্ধ ছবির আওতাভূক্ত হবে না। কাজেই দলিলের বিচারে এজাতীয় ছবি ব্যবহার করার অবকাশ আছে।
”الصورة الرأس فکل شيء لیس لہ رأس فلیس بصورة“
شرح معانی الآثار (کتاب الکراہة، باب الصور تکون فی الثیاب ۲:۳۶۶ مطبوعہ مکتبہ رحیمیہ دیوبند)
”الصورة الرأس فإذا قطع الرأس فلا صورة“ ا کنز العمال (۱۵: ۴۰۴ حدیث نمبر: ۴۱۵۷۴ مطبوعہ موٴسسة الرسالة بیروت)
তবে আরেকটি বিষয় লক্ষ রাখতে হবে যে, যদি এই ছবিগুলোও অপ্রয়োজনীয় হয় তাহলে এটা হাদিসে বর্ণিত অনর্থক কাজের অন্তর্ভূ্ক্ত। হাদিসে এজতীয় অনর্থক বিষয় পরিহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন,
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ، وقَالَ: حَسَنٌ.
কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা।’ (তিরমিজি, হাদিস : ২৩১৮)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১