প্রশ্নঃ ১৬৯০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
১.হুজর, ছাত্র বয়সে অনেক সময় ইচ্ছে করে বাস ভাড়া, ট্রেইন ভাড়া, লঞ্চ ভাড়া দেইনি, এখন বুঝতে পেরেছি আমি অন্যের হক নষ্ট করেছি, এখন এই গুনাহ থেকে ক্ষামা পাওয়ার উপায় কী
১৭ এপ্রিল, ২০২২
Dhaka
২১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বান্দার হক থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো, যার হক নষ্ট করা হয়েছে তাকে তার হক বুঝিয়ে দেওয়া অথবা তার থেকে মাফ করিয়ে নেওয়া। কাজেই
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি ভাড়া না দিয়ে যেসকল যানবাহনে যাতায়াত করেছেন যদি তাদের পরিচয় জানা থাকে তাহলে তাদের কাছে পরিশোধ করে দিন। আর যাদের পরিচয় জানেন না অথবা জানা সম্ভব নয় তাদের ক্ষেত্রে বিধান হলো, আপনি যেপরিমাণ হক নষ্ট করেছেন আনুমাকি সেই পরিমাণ টাকা তাদের পক্ষ থেকে দান কর দিন। আল্লাহ তায়ালার দরবারে নিজের এই কৃতমর্মের জন্য তাওবা করুন এবং ভবিষ্যতে এই গুনাহ দ্বিতীয়বার না করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞা করুন।
আর রেল বিভাগ যেহেতু সরকারী প্রতিষ্ঠান তাই আপনাকে ওই টাকা রেল বিভাগে পরিশোধ করতে হবে। তার পদ্ধতি হলো, ইতিপূর্বে টিকেট না করে আপনি যতবার ট্রেনে ভ্রমান করেছেন ওই সমসপরিমাণ টাকার অসনবিহীন টিকিট কেটে ছিড়ে ফেলবেন। এভাবে আশা করা যায় আপনি দায়মুক্ত হবেন। তা না হলে হাশরের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।
عَن أبي حرَّة الرقاشِي عَن عَمه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «أَلا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَان وَالدَّارَقُطْنِيّ فِي الْمُجْتَبى
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন