লাইন এড়াতে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কাটা
প্রশ্নঃ ১৭২৪৩১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতি সাহেব,
আমার একটি বিষয় জানার ছিল। আমার বাচ্চাটি অসুস্থ হওয়ায় আমি তাকে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে (৩০০ বেড হাসপাতাল) নিয়ে গিয়েছিলাম। সেখানে একজন লোক আমাকে বললেন, "আপনি অমুক ব্যক্তির কাছে আমার নাম বলে ৫০ টাকা দিয়ে বলবেন ডাক্তার দেখিয়ে দিতে।" অথচ সেখানে সরকারি টিকিটের প্রকৃত মূল্য মাত্র ১০ টাকা।
আমি অফিস থেকে কিছু সময়ের জন্য ছুটি নিয়ে গিয়েছিলাম যাতে দ্রুত কাজ শেষ করতে পারি। আমার ছেলেও মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আমার সাথে গিয়েছিল। মোট কথা, লাইনে দাঁড়িয়ে থাকার সময় বাঁচানোর জন্য কোনো রেফারেন্সের মাধ্যমে এভাবে নির্ধারিত মূল্যের চেয়ে কিছু টাকা বেশি দেওয়া কি হারাম হবে? অনুগ্রহ করে ইসলামি শরিয়তের আলোকে এর সমাধান জানিয়ে বাধিত করবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
فتاوى شامي: "دفع المال للسلطان الجائر لدفع الظلم عن نفسه وماله ولاستخراج حقّ له ليس برشوة يعني في حق الدافع اهـ." (كتاب الحظر والإباحة، فصل في البيع، ج:6، ص:423، ط: سعيد)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন