প্রশ্নঃ ২০৯০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সার্ট এর হাতা উপরে তুলে নামাজ পরা যাবে
২৫ জুলাই, ২০২২
Zorargonj
১৮ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফরয নামাযের জামাতে সৌন্দর্য অবলম্বন করা সুন্নত। আল্লাহ তায়ালা কুরআনে বলেনঃ
خذوا زينتكم عند كل مسجد
অর্থাৎ প্রত্যেক নামাযের সময় সুন্দর পোশাক - পরিচ্ছদ গ্রহণ কর। এথেকে ফুকাহায়ে কেরামরা বলেন কাজের পোশাক পরিধান করে ফরয নামায পড়া মাকরুহ।
এখন আমাদেরকে বুঝতে হবে সৌন্দর্যের মাপকাঠি কি?
উত্তরে বলা যায় যে,যে পোশাক পরিধান করে শশুড়বাড়ি যাওয়া যায়, কিংবা কোন সভা/সেমিনারে যাওয়া যায় বা বাজারে যাওয়া যায় আর এটাকে শরমের বিষয় মনে করা হয়না, তাহলে এমন পোশাক পরিধান করে ফরয নামায পড়া যবে।
এখন কোনো সমাজে যদি হাফ গেঞ্জি কিংবা হাফ হাতা শার্ট পরিধান করে বাজার যাওয়া হয়,বা সভা-সেমিানার কিংবা শশুড় বাড়ি যাওয়া যায়, তাহলে এমন পোশাক পরিধান করে নামায পড়লে সুন্নতের খেলাফ কিংবা মাকরূহ হবেনা। তাছাড়া কিছু মানুষের অভ্যাস হল হাতাকে এক কিংবা দুই বাজ দিয়ে পরিপাটি করে রাখা, এ অবস্থায়ও নামায পড়া মাকরূহ হবেনা। আর যদি কোন ব্যক্তির কব্জি পর্যন্ত শার্টের হাতা কিংবা পান্জাবীর হাতা হয়, আর সে অযু করার পর তাড়াহুড়া বশতঃ হাত গোটানো থাকাবস্থায় তথা হাতা নীচে না নামিয়ে নামায পড়ে নেয়, তাহলে সেটা অবশ্যই মাকরূহ হবে। ঠিক তেমনিভাবে টুপিবিহীন ফরয নামায পড়াও মাকরূহ হবে। যেহেতু এটা শরীয়ত কর্তৃক সৌন্দর্য বর্ধনের মাপকাঠি।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন