প্রশ্নঃ ২৩১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের দুটি কবুতর ছিল। হঠাৎ একটি কবুতর হারিয়ে যায়। কিছুদিন পর যে কবুতরটি ছিল তার সাথে বাইরের অন্য একটি কবুতর এসে মিলিত হল। এরপর বাইরের কবুতরটি ডিম পেড়ে অনেকগুলো বাচ্চা ফুটিয়েছে। আমরা ঐ বাচ্চাগুলোর কিছু খেয়েছি, কিছু বিক্রি করেছি। এখন আমার জানার বিষয় হল, এ দুটি কবুতরের একটি আমাদের, অন্যটি কার- তা জানা যায়নি। এমন অবস্থায় বাচ্চাগুলি খাওয়া বা বিক্রি করা কি ঠিক হয়েছে? যদি ঠিক না হয়, তাহলে আমরা কী করতে পারি? ঐ কবুতর এবং তার অবশিষ্ট বাচ্চাগুলিই বা কী করব? বিস্তারিত জানালে খুশি হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে কবুতরটির মালিক পাওয়া গেলে ঐ কবুতর এবং তার অবশিষ্ট বাচ্চাগুলো মালিককে দিয়ে দিতে হবে। আর যা খাওয়া বা বিক্রি করা হয়েছে সেগুলোর মূল্যও তাকে দিয়ে দিতে হবে। কিন্তু যদি মালিক না পাওয়া যায় এবং ভবিষ্যতেও পাওয়ার সম্ভাবনা না থাকে, আর আপনারা যাকাত গ্রহণের উপযুক্ত গরীব হয়ে থাকেন তাহলে নিজেরাই ঐ কবুতর এবং অবশিষ্ট বাচ্চাগুলো রেখে দিতে পারবেন। আর যা খেয়েছেন বা বিক্রি করেছেন, তার মূল্যও সদকা করতে হবে না।
কিন্তু যদি আপনারা যাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র না হয়ে থাকেন তাহলে ঐগুলো মালিকের পক্ষ থেকে সদকা করে দিতে হবে। আর যা বিক্রি করা হয়েছে সেগুলোর মূল্যও সদকা করে দিতে হবে।والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান