প্রশ্নঃ ২৫৬৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক লোক আমার নিকট একটি মোবাইল বিক্রি করতে চাচ্ছে। কিন্তু আমি জানি, এটা সে চুরি করে এনেছে। তা জানা সত্ত্বেও আমার জন্য ঐ মোবাইল ক্রয় করা বৈধ হবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিক্রেতা মোবাইলটি চুরি করে এনেছে একথা জানা থাকলে আপনার জন্য তা ক্রয় করা জায়েয হবে না। হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনেশুনে চুরিকৃত বস্ত্ত ক্রয় করল সে চুরির অপরাধে শরিক হয়ে গেল। (মুসান্নাফ ইবনে আবী শাইবা ১১/৩৩৭)
বিখ্যাত তাবেয়ী ইবনে সিরীন রাহ. আবীদা আসসালমানী রাহ.কে জিজ্ঞাসা করলেন, আমি কি চুরিকৃত বস্ত্ত ক্রয় করতে পারব, অথচ আমি জানি এটা চুরিকৃত বস্ত্ত? তিনি বললেন, না, তুমি তা ক্রয় করতে পার না। (প্রাগুক্ত)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান