প্রশ্নঃ ২৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিতিরের নামাযে ইমাম সাহেব ভুলে দুআ কুনূত না পড়েই রুকুতে চলে যান। মুক্তাদীগণ লোকমা দিলে রুকু বাদ দিয়ে আবার দাঁড়িয়ে যান। এরপর দুআ কুনূত পড়ে যথারীতি বাকি নামায শেষ করেন। এতে এক রাকাতে দুই রুকু হয়ে যায়। উক্ত নামায কি সহীহ হয়েছে? এক আলেম বলেছেন, নামায সহীহ হয়নি। সঠিক মাসআলাটি জানালে উপকৃত হতাম।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হয়েছে। সুতরাং সাহু সিজদা করে থাকলে উক্ত নামায আদায় হয়ে গেছে। আর সাহু সিজদা না করে থাকলে ঐ নামায পুনরায় পড়ে নিতে হবে। কারণ, দুআয়ে কুনুত না পড়ে ভুলে রুকুতে চলে যাওয়ার দ্বারা এবং এক রাকাতে ভুলে দুইবার রুকু করার দ্বারা সাহু সিজদা ওয়াজিব হয়।
উল্লেখ্য, দুআ কুনূত না পড়ে ভুলে যদি রুকুতে চলে যায় তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, সে দুআ কুনূতের জন্য রুকু থেকে ফিরে আসবে না; বরং যথারীতি বাকি নামায পূর্ণ করে সাহু সিজদার মাধ্যমে নামায শেষ করবে। অবশ্য কেউ যদি রুকু থেকে উঠে গিয়ে দুআ কুনূত পড়ে তাহলে সে পুনরায় রুকু করবে না। কারণ রুকু থেকে উঠে দুআ কুনূত পড়ার দ্বারা পূর্বের রুকু বাতিল হয়ে যায় না। কিন্তু এক্ষেত্রেও সিজদায়ে সাহু করতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান