প্রশ্নঃ ২৮৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এলাকার একজন আলেম সালাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে ‘আসসালামু কাবলাল কালাম’ কথাটিকে হাদীস হিসেবে উল্লেখ করেছেন। আসলেও কি কথাটি হাদীস? হাদীস হলে তা কোন কিতাবে আছে উদ্ধৃতিসহ জানানোর অনুরোধ রইল।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উক্ত বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহীহ সনদে (বিশুদ্ধ সূত্রে) প্রমাণিত নয়। ইমাম তিরমিযী রাহ. তাঁর জামে তিরমিযীতে উক্ত বাক্যটি উল্লেখ করার পর বলেন,
هذا حديث منكر অর্থাৎ এটি মুনকার রেওয়ায়েত। অতএব বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে সহীহ হাদীস হিসেবে বলা যাবে না। তবে সাধারণ আরবী বাক্য হিসেবে বলা যাবে। উল্লেখ্য, প্রশ্নোক্ত বাক্যটি হাদীস না হলেও সাক্ষাতের সময় প্রথমে সালাম দেওয়ার বিষয়টি শরীয়তের অন্যান্য দলিল দ্বারা প্রমাণিত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান