প্রশ্নঃ ৩০৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের মহল্লার মসজিদটি বেশ বড়। জুমআর নামায ছাড়া অন্য কোনো ওয়াক্তে মুসল্লী দ্বারা মসজিদ পূর্ণ হয় না। বিদ্যুৎ না থাকলে তাতে গরমের কারণে নামায পড়তে কষ্ট হয়। এ অবস্থায় গরমের তীব্রতা থেকে রক্ষার জন্য ইমাম সাহেব মেহরাব না দাঁড়িয়ে এক কাতার বা দুই কাতার ছেড়ে দাঁড়াতে পারবে কি না? কেউ কেউ এটিকে মাকরূহ বলেন। সঠিক মাসআলা জানিয়ে কৃতজ্ঞ করবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাযে ইমামের জন্য মেহরাবে দাঁড়ানো নিয়ম। বিনা ওজরে মেহরাব ছেড়ে দাঁড়ানো অনুচিত। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে অল্প-স্বল্প গরমের কারণে ইমামের জন্য মেহরাব ছেড়ে দাঁড়ানো ঠিক হবে না। তবে যদি গরম এত বেশি হয় যে, মুসল্লীদের নামাযে একাগ্রতা ব্যাহত হওয়ার আশঙ্কা হয় তাহলে সে ক্ষেত্রে ইমামের জন্য মেহরাব ছেড়ে ঐ বরাবর পেছনে দাঁড়ানো জায়েয হবে। তবে খেয়াল রাখতে হবে যেন ইমামের ডানে-বামে কাতার সমান থাকে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান