তিন আঙ্গুল দিয়ে খাওয়া কি সুন্নত?
প্রশ্নঃ ৩৩২৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিন আঙ্গুল দিয়ে খাওয়া কি সুন্নত? আমি যদি ৩ আঙ্গুল দিয়ে ভাত খাই তাহলে কি সুন্নত পালনের সাওয়াব পাবো?
১১ মে, ২০২৩
ঢাকা
১২০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তিন আঙুলে খানা খাওয়া সুন্নত।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ে রুটি খেতেন। নবীজী তিন আঙুলে খেতেন- বৃদ্ধাঙ্গুল, তর্জনী (বৃদ্ধাঙ্গুলের পরেরটা) ও মধ্যমা (মাঝের আঙুল)।
হাদীস শরীফে ইরশাদ হয়েছে- كَانَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ يَأْكُلُ بِثَلَاثِ أَصَابِعَ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আঙুল দ্বারা খেতেন। -সহীহ মুসলিম, হাদীস ২০৩২
তো আমরাও তিন আঙুল দ্বারা খাব। তিন আঙুলে খাওয়া সুন্নত। আজ থেকে রুটি-পরোটা বা এজাতীয় শুকনো যে সকল খাবার তিন আঙুলে খাওয়া সম্ভব সেগুলে তিন আঙুলে খেতে চেষ্টা করব।
হাঁ, ভাত বা এজাতীয় খাবার খাওয়ার সময় তিন আঙুলের বেশি ব্যবহার করার প্রয়োজন হয়। সে সময় আমরা তিন আঙুলের বেশিও ব্যবহার করতে পারি। তবে একটা বিষয় খেয়াল রাখব। ভাত খেতে গিয়ে আমরা অনেক সময় সারা হাতে ভাত লাগিয়ে নিই। হাতের তালুতে, হাতের উপরের দিকে সবদিকে মাখিয়ে ফেলি। এটা সুন্দর নয়। এজন্য মাঝে মাঝে আঙুল ও হাতের তালু চেটে খাওয়া চাই। তেমনি আরেকটা বিষয়ও ঘটে। পাত্রের চারপাশে খাবার ছড়িয়ে যায়। দেখতে অসুন্দর লাগে, খাবার নিচে পড়ে। এক্ষেত্রে আমি যদি খাওয়ার মাঝে মাঝে পাত্রের চারপাশে ছড়িয়ে যাওয়া ভাত বা অন্য খাবার পাত্রের মাঝে একটু গুছিয়ে আনি তা দেখতে ভাল লাগে এবং তা রুচিকরও বটে। সাথে সাথে খাবার নিচে পড়ার আশংকাও কমে যায়।
# আল কাউসার।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ইফতা বিভাগ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন