যোহরের আগের সুন্নত
প্রশ্নঃ ৩৭৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আ,লাইকুম ওয়া রহ্ মাতুল্লাহ .....
১. যোহর নামাজে ফরজের আগে ৪ রাকাআত সুন্নত আদায় করতে না পারলে কখন আদায় করব ২ রাকাত সুন্নত পড়ার পর?
২. আমাদের এখানে প্রায় সকল ক্রিকেট খেলায় বাজি /জুয়ার মাধ্যমে খেলা হয় , আর খেলতে হলে এদের সাথেই খেলতে হবে , এখন ব্যায়ামের উদ্দেশ্যে , ওদের জুয়ার কোন পক্ষপাতিত্ব না করে , ঘৃনার মন মানসিকতায় কখন ক্রিকেট খেলা যাবে ???
৩. যিনি আজান দেন তার যেই পরিমান সাওয়াব আর যিনি আজানের জবাব দেন তার কি পরিমান সাওয়াব ???
৪. মাথার চুল ৪০ দিনের পর এবং শরীরের অন্যান্য পশম ৪০ দিনের পর কাটা যাবে কোনো কারন ছাড়া ???
৫. ফরজ নামাজের পর একা সবসময় মুনাজাত করা সুন্নাহ নাকি মাঝে করা সুন্নাহ ???
২৫ অক্টোবর, ২০২৩
ঢাকা
৫০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. যোহরের পূর্বে চার রাকাত সুন্নত আদায় না করতে পারলে ফরযের পর দু রাকাত সুন্নত পড়বে, অতপর পূর্বের চার রাকাত সুন্নত পড়বে।
২. ঘৃণা পোষণ করেও জুয়ার আসরে অংশগ্রহণ করার সুযোগ নেই। অতএব ক্রিকেট খেলায় জুয়ার মিশ্রণ হলে ব্যায়ামের উদ্দেশ্যে সে আসরে ক্রিকেট খেলা জায়েজ হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন খেলার বৈধতা ঘোষণা দিয়েছেন।
ক. স্ত্রীর সঙ্গে খেলা করা।
খ. ঘোড়াকে যুদ্ধের প্রশিক্ষণ দেয়া।
গ. তীরন্দাজি করা।
حَدَّثَنِي خَالِدُ بْنُ زَيْدٍ قَالَ : كَانَ عُقْبَةُ يَأْتِينِي فَيَقُولُ : اخْرُجْ بِنَا نَرْمِي. فَأَبْطَأْتُ عَلَيْهِ ذَاتَ يَوْمٍ، أَوْ تَثَاقَلْتُ، فَقَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ اللَّهَ يُدْخِلُ بِالسَّهْمِ الْوَاحِدِ ثَلَاثَةً الْجَنَّةَ ؛ صَانِعَهُ الْمُحْتَسِبَ فِيهِ الْخَيْرَ، وَالرَّامِيَ بِهِ، وَمُنْبِلَهُ ، فَارْمُوا وَارْكَبُوا، وَلَأَنْ تَرْمُوا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ تَرْكَبُوا، وَلَيْسَ مِنَ اللَّهْوِ إِلَّا ثَلَاثٌ ؛ مُلَاعَبَةُ الرَّجُلِ امْرَأَتَهُ، وَتَأْدِيبُهُ فَرَسَهُ، وَرَمْيُهُ بِقَوْسِهِ، وَمَنْ عَلَّمَهُ اللَّهُ الرَّمْيَ، فَتَرَكَهُ رَغْبَةً عَنْهُ فَنِعْمَةً كَفَرَهَا ".
মুসনাদ আহমাদ ১৭৩২১
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّمَا الۡخَمۡرُ وَالۡمَیۡسِرُ وَالۡاَنۡصَابُ وَالۡاَزۡلَامُ رِجۡسٌ مِّنۡ عَمَلِ الشَّیۡطٰنِ فَاجۡتَنِبُوۡہُ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।
সূরা মা-ইদাহ ৯০
৩. আজান দেয়ার ফজিলত অনেক বেশি। উপরন্তু তার আযানে সাড়া দিয়ে যারা আল্লাহর ইবাদতে মশগুল হলো সকলের সমপরিমাণ সওয়াবের অধিকারী হবেন আজান দাতা।
عَنْ مُّعَاوِيَةَ قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ الْمُوَذِّنُوْنَ اَطْوَلُ النَّاسِ اَعْنَاقًا يَّوْمَ الْقِيَامَةِ.
মু‘আবিয়াহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি : ক্বিয়ামাতের দিন মুয়ায্যিনগণ সবচেয়ে উঁচু ঘাড় সম্পন্ন লোক হবে।
মুসলিম ৩৮৭
৪. অকারণে শরীরের অবাঞ্ছিত পশম ও নখগুলো না কেটে ৪০ দিন পর্যন্ত রেখে দেয়া অন্যায়।
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، كِلاَهُمَا عَنْ جَعْفَرٍ، - قَالَ يَحْيَى أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، - عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ أَنَسٌ وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ الأَظْفَارِ وَنَتْفِ الإِبْطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لاَ نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً .
আনাস ইব্নু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ:
গোঁফ ছাঁটা, নখ কাটা এবং বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নীচের লোম ছেঁচে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল যে আমরা তা চল্লিশ দিনের অধিক দেরি না করি।
সহিহ মুসলিম, হাদিস নং ৪৮৭
৫. দুই সময়ের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়।
ক. শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময়ের দোয়া। খ. ফরজ নামাজের পরের দোয়া। এই মোক্ষম সময়গুলোকে হাত ছাড়া করা মোটেই উচিত নয়।
সব সময় ফরয নামাযের পর জামাতবদ্ধ হয়ে দোয়া করা নবীজির সুন্নতে পাওয়া যায় না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الثَّقَفِيُّ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَسْمَعُ قَالَ " جَوْفُ اللَّيْلِ الآخِرُ وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي ذَرٍّ وَابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " جَوْفُ اللَّيْلِ الآخِرُ الدُّعَاءُ فِيهِ أَفْضَلُ أَوْ أَرْجَى " . أَوْ نَحْوَ هَذَا .
আবূ উমামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, বলা হল, হে আল্লাহ্র রাসূল! কোন সময়ের দু’আ বেশী (শোনা) গ্রহণযোগ্য হয়? তিনি বললেন, শেষ রাতের মাঝ ভাগের এবং ফরয নামায গুলোর পরবর্তী দু’আ।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৪৯৯
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন