অমুসলিমের দাওয়াত গ্রহন করা যাবে কি?
প্রশ্নঃ ৪১৯৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি হিন্দু ব্যক্তি মুসলিম ব্যক্তিকে তার বাড়িতে দাওয়াত দেয় সে দাওয়াত কি মুসলিম ব্যক্তি খেতে পারবে.?
২৯ সেপ্টেম্বর, ২০২৩
সদরপুর
২১২ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অমুসলিমের দাওয়াতের/প্রস্তুতকৃত খাবারের ব্যাপারে কথা হলো, তাদের জবাইকৃত কোনো প্রাণী যেমন, গরু, ছাগল, মুরগি, পাখি ইত্যাদির মাংস গ্রহন করা জায়েজ নাই। চাই সেটা যত পরিচ্ছন্ন এবং পরিস্কারই হোক। কেননা যেসব প্রাণী জাবই করে খেতে হয় সেগুলোতে “বিসমিল্লাহি আল্লাহু আকবার” বলে জবাই করতে হয়।বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ছাড়া জবাইকৃত প্রাণীর মাংস মুসলিমদের জন্য হালাল নয়। বরং অকাট্য হারাম। কিন্তু হিন্দুরা যেহেতু আল্লাহু আকবার বলে না তাই তাদের জবাইকৃত প্রাণী হালাল হবে না। এমনকি কোনো অমুসলিম যদি কৌশলে (কিংবা ব্যবসায়িক পলিসির অংশ হিসেবে) জবাইয়ের সময় আল্লাহু আকবার বলেও তবুও ওই প্রাণীর মাংস খাওয়া হালাল হবে না। কেননা সে মুসলিম নয়।
সূরা আনআ’মের ১১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন,
فَكُلُواْ مِمَّا ذُكِرَ اسْمُ اللّهِ عَلَيْهِ إِن كُنتُمْ بِآيَاتِهِ مُؤْمِنِينَ
অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয়, তা থেকে ভক্ষণ কর যদি তোমরা তাঁর বিধানসমূহে বিশ্বাসী হও।”
এছাড়া তাদের রান্না করা শাক-সবজি ইত্যাদির ব্যাপারে কথা হলো, তাদের পরিচ্ছন্নতার ওপর আস্থা রাখা যায় না। (যদিও সকল হিন্দু/অমুসলিম একই প্রকৃতির নয়) তাছাড়া একজন হিন্দুর কাছে পবিত্রতার বিষয়গুলো সম্পূর্ণ বোধগম্যও নয় বিধায় এ বিষয়ে যখাসম্ভব সতর্কতা অবলম্বন করতঃ বিরত থাকাই কাম্য। তবে যদি উপরোক্ত শর্তের প্রতি খেয়াল রেখে এবং খাবারে কোনো নাপাক বস্তুর মিশ্রণ না ঘটে তাহলে তাদের প্রস্তুতকৃত খাবার খাওয়া জায়েজ আছে। এবং তাদের দাওয়াত গ্রহন করাও জায়েজ আছে।
তবে তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে, পুঁজা-আর্চনা, বড়দিন ইত্যাদিতে দাওয়াত দিলে সেখানে অংশগ্রহন করা জায়েজ হবে না।
উল্লেখ্য, সহাবস্থানের জন্য সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ভাতৃত্বপূর্ণ সম্পর্ক অপরিহার্য। কিন্তু খেয়াল রাখতে হবে এগুলোর ছদ্মাবরণে যেন, নিজের ইমান-আমল-আখলাক, স্বাতন্ত্র ও স্বকীয়তা বিনষ্ট না হয়। আল্লাহ তায়ালা আমাদের কবুল করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন