প্রসিদ্ধ দোয়ায়ে মাসুরা ছাড়া অন্য কোন দোয়া কি পড়া যাবে?
প্রশ্নঃ ৪২৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নামাযের শেষ বৈঠকে দরূদ শরীফের পরে اللهم إني ظلمت نفسي এই দুআ পড়তাম। কিন্তু গতকাল মুআযযিন সাহেব বললেন, দরূদ শরীফের পরে এই দুআ ছাড়া অন্য যে কোনো দুআ পড়া যায় এবং এর মাধ্যমে নামাযের কোনো ক্ষতিও হয় না। কথাটি আমার কাছে নতুন মনে হয়েছে। তাই মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হচ্ছে, দরূদ শরীফের পর এই দুআ ছাড়া অন্য যে কোনো দুআ পড়া যাবে কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাযের শেষ বৈঠকে দরূদ শরীফের পরে যেসব দুআ পড়ার কথা হাদীস শরীফে এসেছে তার মধ্যে প্রশ্নোক্ত দুআটি অন্যতম। সহীহ বুখারী ও মুসলিমসহ হাদীসের অনেক কিতাবে উক্ত দুআটি পড়ার কথা আছে। এছাড়া এসময় পড়ার জন্য আরো কিছু দুআ হাদীস শরীফে বর্ণিত হয়েছে। কেউ চাইলে সেগুলোর যে কোনোটি পড়তে পারে। তবে এ সময়ের দুআ হিসেবে হাদীসে বর্ণিত হয়নি এমন কোনো দুআ নিজ থেকে নির্বাচন করে পড়া অনুত্তম হবে। নামাযের সকল বিষয় এমনকি দুআ-দরূদ সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের অনুকরণে হতে হবে। হাদীস ও আছারে এসময়ের আরো যেসব দুআ বর্ণিত হয়েছে তার কয়েকটি নিম্নরূপ :
এক.
اللهُمّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدّجّالِ.
(সহীহ মুসলিম, হাদীস ৫৮৮)
দুই.
اللّهُمّ اغْفِرْ لِيْ مَا قَدّمْتُ وَمَا أَخّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلّا أَنْتَ.
(সহীহ ইবনে খুযায়মা, হাদীস ৭২৩)
তিন.
اللّهُمّ إنّا نَسْأَلُك مِنَ الْخَيْرِ كُلِّهِ مَا عَلِمْنَا مِنْهُ وَمَا لَمْ نَعْلَمْ، وَنَعُوذُ بِكَ مِنَ الشّرِ كُلِّهِ مَا عَلِمْنَا مِنْهُ وَمَا لَمْ نَعْلَمْ.
(মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা ৩০৪৭)
-আলইখতিয়ার ১/১৮৬; আলবাহরুর রায়েক ১/৩৩০; আদ্দুররুল মুখতার ১/৫২৩; ইমদাদুল ফাত্তাহ পৃ. ৩০২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন