আসিয়া ও মরিয়ম কি জান্নাতে নবী ﷺ–এর স্ত্রী হবেন?
প্রশ্নঃ ৪৩২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম
আশাকরি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
আমার ২টি প্রশ্ন ছিল।
১.জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে কে থাকবেন?
২.আমি একটি হাদিস শুনেছি যে, জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে বিবি আছিয়া,বিবি মরিয়ম ও মূসা (আ) এর বোনও থাকবেন।এই হাদিস কি সহিহ? উত্তর জানালে উপকৃত হব।জাযাকাল্লাহ.…
১৫ এপ্রিল, ২০২১
চট্টগ্রাম
১৮৪ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রত্যেক মুমিন ব্যক্তি দুনিয়াতে যারা স্বামী-স্ত্রী হিসেবে ছিল জান্নাতে তারাই স্বামী-স্ত্রী হিসেবে থাকবে। যারা অবিবাহিত অবস্থায় মারা গিয়েছে আল্লাহ তাআলা তাদের মধ্যে পরস্পরে মিল করে দেবেন। জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গিনী হিসেবে আমাদের আম্মাজান নবীর প্রিয়তমা স্ত্রীগন থাকবেন। এর সাথে আরো কি পরিমান হুর দেওয়া হবে সেটি আল্লাহ তাআলা ভালো জানেন। ফিরআউনের স্ত্রী আসিয়া, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, মারিয়াম বিনতে ইমরান, এই তিন জনের ব্যাপারে কয়েকটি রিওয়ায়াত রয়েছে।
—তাবরানী শরীফ,
তাফসীর ইবনে কাসীর,
আল বিদায়া ওয়ান নিহায়া।
অবশ্য কোন কোন মুহাদ্দিস এই বর্ণগুলোকে দুর্বল বলেছেন।
উল্লেখ্য : এই বিষয়টি নিয়ে আমাদের খুব বেশি বাড়াবাড়িতে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই। বিষয়টি প্রমাণ হওয়া অথবা প্রমাণিত না হওয়ার মাঝে আমাদের ইসলামের কোন বিধি বিধান জড়িত নয়। বিষয়টি সম্পর্কে আমরা জান্নাতে চূড়ান্তভাবে জানতে পারব ইনশাআল্লাহ।
এখন আপাতত এই বিষয়ে আমরা অজ্ঞ থাকলে কিছুই আসে যায় না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন