ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ?
প্রশ্নঃ ৪৩৩৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাচ্ছিলাম যে ইলেকট্রনিক ব্যাট দিয়ে দিয়ে মশা মারার ব্যপারে এখানে একটা মাসআলা পেয়েছি সেটাতে "জায়েজ" লিখা আছে তারপরে আল-কাউসারে দেখলাম স্পষ্টভাবে "না-জায়েজ" লিখেছেন, এটা নিয়ে একটু ধোঁয়াসায় পরেছি। আশা রাখি বিষয়টার সমাধান পাবো.
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মূল বিষয়টি হলো, বর্তমানে যে ইলেকট্রনিক ব্যাট পাওয়া যায়, তা দিয়ে কি পোড়ানো হয়, না প্রথমে কারেন্টের শক দিয়ে মারা হয়; তারপর আগুনে পুড়ে যায়। যারা বলেন এটি সম্পূর্ণরুপে পুড়িয়ে মারা হয়, তারা এটিকে হারাম বলেন। কেননা হাদীসে কোনো প্রাণিকে পুড়িয়ে মারতে নিষেধ করা হয়েছে।
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَأَيْنَا حُمَّرَةً مَعَهَا فَرْخَانِ فَأَخَذْنَا فَرْخَيْهَا فَجَاءَتِ الْحُمَّرَةُ فَجَعَلَتْ تَفْرُشُ فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا " . وَرَأَى قَرْيَةَ نَمْلٍ قَدْ حَرَّقْنَاهَا فَقَالَ " مَنْ حَرَّقَ هَذِهِ " . قُلْنَا نَحْنُ . قَالَ " إِنَّهُ لاَ يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلاَّ رَبُّ النَّارِ " .
আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) এর সঙ্গী ছিলাম। তিনি প্রকৃতির আহবানে সাড়া দেওয়ার জন্য যান। আমরা সেখানে একটা চড়ুই পাখি দেখতে পাই, যার সাথে দুটি বাচ্চা ছিল। আমরা চড়ুই পাখির বাচ্চা দু‘টিকে ধরে ফেলি, ফলে পাখিটি (আমাদের মাথার উপর) ডানা মেলে উড়তে থাকে। এ সময় নবী করীম (ﷺ) বলেনঃ এ চড়ুই পাখির বাচ্চা নিয়ে কে একে বিব্রত করছ? এ বাচ্চাকে তোমরা ফিরিয়ে দাও। এরপর তিনি পিঁপড়ার সেই গর্তটি দেখলেন, যা আমরা পুড়িয়ে দিয়েছিলাম। তখন তিনি জিজ্ঞাসা করলেনঃ কে এটি পুড়িয়েছে? আমরা বললামঃ আমরা পুড়িয়েছি। তখন তিনি বললেনঃ আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া কেবল মাত্র আগুনের রব ছাড়া আর কারো জন্য উচিত নয়।
কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ (সুনানে আবু দাউদ)
হাদীস নং: ২৬৬৬ আন্তর্জাতিক নং: ২৬৭৫
এই হাদীসের ভিত্তিতে কোনো ক্ষতিকর প্রাণীকেও আগুনে পুড়িয়ে মারা জায়েয নেই। আর উক্ত ইলেক্ট্রিক ব্যাট দিয়ে আঘাত করলে যেহেতু মশা পুড়ে মারা যায়, তাই তা দ্বারা মশা মারা জায়েয হবে না।
আর যারা বলেন, এটি সরাসরি আগুনে পোড়ায় না, বরং শক করে মারা যায় এরপর পুড়ে, তাদের নিকট এটি ব্যাবহার করতে সমস্যা নেই। দারুল উলুম দেওবন্দের ফতোয়ায় বলা হয়েছে, যদি মশা নিধনের অন্য কোনো পদ্ধতি না থাকে, তাহলে বৈদ্যুতিক রকেট দিয়ে পোড়ানো জায়েয এবং যদি অন্য কোন পদ্ধতি থেকে থাকে তাহলে বৈদ্যুতিক ব্যাট দিয়ে পোড়ানো জায়েয নেয়।
আর এসব মতভেদপূর্ণ মাসআলায় তাকওয়ার দাবী মতে আমল করাই ভালো। তাই প্রথম মতটি নিরাপদ ও তাকওয়াসমৃদ্ধ। এ কারণে অধিকাংশ উলামায়ে কেরাম একে অবৈধ বলেছেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন