ঋণের ক্যাশ আউট খরচ কার জিম্মায়?
প্রশ্নঃ ৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার এক বন্ধু থেকে বিকাশের মাধ্যমে কিছু টাকা ঋণ নিয়েছি। সে টাকা ক্যাশআউট করার কোনো খরচ সে দেয়নি। আমি খরচ দিয়ে ক্যাশআউট করেছি। এখন টাকা ফেরত দেওয়ার সময় উক্ত খরচের টাকা কেটে রাখতে পারব কি না? আর ঋণ পরিশোধের সময় আমি যদি টাকাগুলো পুনরায় বিকাশের মাধ্যমে পাঠাই তাহলে সেক্ষেত্রে ক্যাশআউট করার খরচ আমাকে দিতে হবে কি না? জানিয়ে বাধিত করবেন।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঋণ বা করজে হাসানার পুরো টাকা ঋণদাতার প্রাপ্য। ঋণ দেওয়া-নেওয়ার মাঝে বাস্তব কোনো খরচ হলে তা ঋণগ্রহীতা বহন করবে; ঋণদাতা নয়। সুতরাং বিকাশের মাধ্যমে ঋণ গ্রহণ করলে তা ক্যাশআউট করার খরচ আপনাকেই বহন করতে হবে। এ টাকা ঋণের টাকা থেকে কেটে রাখা জায়েয হবে না। তদ্রƒপ ঋণের টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করলেও আপনাকেই তার ক্যাশআউট করার খরচ প্রদান করতে হবে। এসংক্রান্ত কোনো খরচই ঋণদাতার উপর চাপানো যাবে না। তবে ঋণদাতা স্বেচ্ছায় কোনো খরচ প্রদান করতে চাইলে এটা তার পক্ষ থেকে অনুগ্রহ ও ছাড় ধরে নেওয়া হবে এবং তা গ্রহণ করা জায়েয হবে।
আলমুহীতুল বুরহানী ১১/৩১৭; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৭২; বাদায়েউস সানায়ে ৪/২০৯; রদ্দুল মুহতার ৫/৬৮২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মাসিক আলকাউসার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১