প্রশ্নঃ ৫৫২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নেক সন্তান হওয়ার জন্য কি কি করলে ভালো হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইতিমধ্যে এ বিষয়ে উত্তর দেয়া হয়েছে. যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা আগে সার্চ অপশনে খুঁজে দেখুন। উত্তরটি নিচে সংযুক্ত করা হল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৩৯৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহআমার প্রশ্ন: মহিলাদের বাচ্চা পেটে থাকলে কি করণীয়? আর কি আমল করলে বাচ্চা নেক সন্তান হয়।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সন্তান নেক হওয়ার জন্য যে কয়টি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া উচিত:
১. হালাল খাদ্য গ্রহণ করা।
২. সব ধরনের গুনাহ (বিশেষত টেলিভিশন দেখা) বর্জন করা।
৩. বেশি বেশি কুরআনে কারীমের তিলাওয়াত করা।
৪. হাঁটতে চলতে উঠতে-বসতে বেশী বেশী দরুদ শরীফ ও বেশি বেশি ইস্তিগফার পড়া।
৫. বাচ্চার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়া। নিয়মিত ঘুমানো। প্রতি রাতে দুধ, সকালে ডিম ও সব খাবারের পর বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া।
৬. বাচ্চা সহজে নর্মাল প্রসবের জন্য প্রতিদিন একবার সূরা মারইয়াম তিলাওয়াত করা।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন