ঋণগ্রস্ত ব্যক্তিকে কি যাকাত দেওয়া যাবে?
প্রশ্নঃ ৬৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার চাচা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। কিছুদিন আগে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার জন্য অন্যের কাছ থেকে ২ লক্ষ টাকা ঋণ নেন এবং এর দ্বারা চিকিৎসা সম্পন্ন করেন। এখন তিনি সুস্থ হয়েছেন। কিন্তু ঐ ঋণ এখনও পরিশোধ করতে পারেননি। এখন আমি কি তাঁকে আমার যাকাতের টাকা দিতে পারব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার চাচার নিকট যদি ঋণ পরিশোধ করার মত সম্পদ না থাকে তাহলে তিনি যাকাত গ্রহণ করতে পারবেন। তদ্রূপ তার নিকট যদি এ পরিমাণ সম্পদ থাকে যে, ঋণ পরিশোধ করার পর তার কাছে প্রয়োজন অতিরিক্ত সম্পদ নেসাব পরিমাণ থাকবে না তাহলেও তাকে যাকাত দেওয়া যাবে। আর যদি ঋণ আদায় করে দেওয়ার পরও তার কাছে নেসাব পরিমাণ প্রয়োজন-অতিরিক্ত সম্পদ থেকে যায় তাহলে তাকে যাকাত দেওয়া যাবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন